চাঁপাইনবাবগঞ্জে বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জে বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৪, ২০২০ ৪:৩৯ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জে বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে

৮৬
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতিতে উন্নয়ন কার্যক্রম চরম ভাবে ব্যাহত হচ্ছে। গত ২৬ মার্চ থেকে দেশে ছুটি ঘোষণার পর জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন রোধে গৃহীত প্রকল্পের দরপত্রই আহবান করা যায় নি। এর ফলে এবছর শুষ্ক মৌসুমে বাঁধ নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না। এমনটাই জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান জানান, করোনা পরিস্থিতির কারণে চলতি শুষ্ক মৌসুমে চরবাগডাঙ্গা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ করা যাচ্ছে না। আসন্ন বন্যা মৌসুম পরে একাজ শুরু হবে। বর্তমানে দরপত্র আহবানের কার্যক্রম চলছে বলে তিনি জানান।
তিনি আরো জানান, চলমান কোরোনা পরিস্থিতিতে শ্রমিকের অভাবে যথা সময়ে মহানন্দা নদী খনন কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। অর্ধেক শ্রমিকই কাজে আসে না। আগামী বছর জুন মাসের মধ্যে শেষ হবে। তবে আগামী নভেম্বরের মধ্যে পাগলা নদীর খনন কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, চরবাগডাঙ্গা ইউনিয়নের রোডপাড়া গ্রামটি ইতো:পূর্বে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে।চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনের অল্পদূরে পদ্মা অবস্থান করছে। আসন্ন বন্যা মৌসুমে আবার ভাঙন শুরু হলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে এলাকাটি।
এদিকে পাথর আমদানি বন্ধ থাকায় সড়ক উন্নয়ন কাজগুলো প্রায় বন্ধ রয়েছে। ফলে যথা সময়ে কাজ সম্পন্ন হবে না বলে জানা গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল জানান, পাথরের অভাবে বেশ কয়েকটি সড়ক সংস্কার করা যাচ্ছে না। পাথর আমদানি বন্ধ থাকায় এই সংকট বলে তিনি জানান। এর ফলে যথা সময়ে কাজ সম্পন্ন না হতেও পারে।
দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জে বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে

রবিবার, জুন ১৪, ২০২০ ৪:৩৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন