শ্বশুর হত্যার পর একই তারিখে শ্বাশুড়িকে হত্যা, সৎ জামাইসহ গ্রেপ্তার-৩ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শ্বশুর হত্যার পর একই তারিখে শ্বাশুড়িকে হত্যা, সৎ জামাইসহ গ্রেপ্তার-৩ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৯, ২০২০ ১:১৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

শ্বশুর হত্যার পর একই তারিখে শ্বাশুড়িকে হত্যা, সৎ জামাইসহ গ্রেপ্তার-৩

৭৭

কপোত নবী, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামে রোকেয়া বেগম নামে ষাটোর্ধ্ব এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় তার ৪ সৎমেয়ের স্বামীসহ ৮ জন জড়িত বলে পুলিশ জানিয়েছে।

তাদের মধ্যে এক সৎমেয়ের স্বামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি ভাগবাটোয়ারা নিয়ে সৃষ্ট ক্ষোভের কারণে পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়। ১৭ জুন বুধবার বিকাল ৩টার দিকে পুলিশ সুপারের কর্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই সব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম(বার)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ১২ জুন দিবাগত রাতে রোকেয়া বেগমকে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন ১৩ জুন পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় এজাহার দায়ের করেন। এজাহারে অজ্ঞাতনামাদের অভিযুক্ত করা হয়।

এর পরই রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইনের নেতৃত্বে সদর থানার পরিদর্শক (অপারেশন) ও রোকেয়া বেগম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিন্টু রহমান হত্যাকান্ডের রহস্য উদঘাটন শুরু করেন।

তিনি বলেন, ক্লুলেস এই হত্যা মামলার রহস্য উদঘাটনে গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম টিকরা গ্রামের মৃত লুথু মন্ডলের ছেলে ও নিহত রোকেয়া বেগমের সৎ মেয়ের স্বামী সেকান্দার আলীকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৬ জুন রাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সেকান্দার আলী পুলিশকে জানায়, একাধিক সহযোগীর সহায়তায় রোকেয়া বেগমকে হত্যা করা হয়। সে আরো জানায় এক বছর আগে ঠিক একই তারিখে তার শ্বশুর শুকুদ্দি মন্ডলকে একই স্থানে হত্যা করে রশি দিয়ে ঝুলিয়ে রাখে। সেকান্দার আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় বলে পুলিশ সুপার জানান।

পুলিশ সুপার আরো জানান, এই দুটি হত্যাকান্ডের উদ্দেশ্য হচ্ছে জমি-জায়গার দখল নিয়ে নিজেদের মধ্যে ক্ষোভ। রোকেয়া বেগমের বাড়িসহ সংলগ্ন বাগানটি চার মেয়ের মধ্যে ভাগ করে দেয়ার কথা ছিল। কিন্তু মেয়ে এবং মেয়ের জামাইরা ওই জমিতে ভোগদখল করতে গেলে রোকেয়া বেগম বাধা প্রদান করতেন।

এই ক্ষোভ থেকে আটক করা সেকেন্দার আলী তার সহযোগীদের সহায়তায় রোকেয়া বেগমকে গলা কেটে হত্যা করে বিবস্ত্র অবস্থায় ফেলে রাখে বলে পুলিশ সুপার জানান।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) এস.এ.এম.ফজল-ই-খুদা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান পিপিএম, অফিসার ইনচার্জ (তদন্ত) কোবির হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মিন্টু রহমান, ডিবির অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার।

দৈনিক বরিশাল ২৪

শ্বশুর হত্যার পর একই তারিখে শ্বাশুড়িকে হত্যা, সৎ জামাইসহ গ্রেপ্তার-৩

শুক্রবার, জুন ১৯, ২০২০ ১:১৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন