করোনার ঝুঁকি নিয়েই অবিরত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডা. শফিউল
কপোত নবী, নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যদিয়েও অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে আসা ডাক্তার শফিউল ইসলামের ৪০তম জন্মদিন আজ।
ডাক্তার শফিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজারের মুক্তিযোদ্ধা মোহাঃ আয়েশ উদ্দিনের ছেলে। তিনি ১৯৮০ সালের ২৫ জুন ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের মিঞা পরিবারের নানা কাইয়ুম উদ্দিন মিঞার বাড়িতে জন্মগ্রহণ করেন।
শিক্ষা জীবনে তিনি ১৯৯৭ সালে কানসাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৯ সালে রাজশাহী কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সনদ লাভ করেন।
বর্তমানে তিনি শিবগঞ্জ পৌর এলাকায় সাবেক মেয়র শামীম কবির হেলিমের বাড়ীর সামনে সাদিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছেন এবং নিজের জীবন বাঁজী রেখে এই মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যদিয়েই সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।
বিবাহিত জীবনে তিনি স্ত্রী ও দুই কন্যার জনক। ডাক্তার শফিউল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ঔষধ কোম্পানির প্রতিনিধি, ফার্মেসীর মালিক, চিকিৎসকগণ।
ডাক্তার শফিউল ইসলামের জন্মদিনে তাঁর জীবনের মঙ্গল কামনা চেয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাঃ আয়েশ উদ্দিন।












