কৃষকদের সুদমুক্ত ঋন প্রদানের দাবীতে বরিশালে মানববন্ধন
শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি: কৃষকদের বিনা সুদে ঋন প্রদান,উৎপাদিত পণ্যের লাভজনক মূল্যে নিশ্চিত করা সহ স্বাস্থ্য ও জনবান্ধব বাজেটের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা কমিটি।
বৃহস্পতিবার (২৫ই) জুন সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার টাউন হল চত্বর সুম্মুখের প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করেন তারা। কৃষক নেতা কমরেড আনিসুল ইসলাম সবুজের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টি পলিটব্যুরো সদস্য ও বরিশা জেলা কমিটির সভাপতি
অধ্যাপক নজরুল হক নীলু,কৃষক নেতা কমরেড মোজ্জাম্মেল হক ফিরোজ,নজরুল মলিক, বাবুল
ডাক্তার, ছাত্রমৈত্রী বরিশাল নগর সভাপতি শামিল শাহরুখ তমাল,জেলা সভাপতিমিন্টু দে, ইমরান নুর ও নিরব প্রমুখ।
এসময় বক্তরা বলেন সরকার আজ শিল্পপতিদের প্রনোদনার মাধ্যমে অর্থের জোগান দিয়ে তাদেরকে আরো বিত্তবান হওয়ার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। অন্যদিকে কৃষকরা ঘাম জড়িয়ে মাঠে ফসল ফলিয়ে দেশের খাদ্য ঘাটতি পুরন করে অভাব দুর করে দিচ্ছেন তারা এত কষ্টের পরও তাদের ধানের মূল্য দিতে সরকার কার্পন্য করছেন।
অবিলম্ভে সরকার বাজেটের মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্যের লাভ জনক মূল্যে নিশ্চিত করা ও ভতূর্কী প্রদান করার দাবী জানান। এছড়া বক্তরা এই করোনাকালে বরিশালে মেডিকেলে চিকিৎসাখাতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারনে চিকিৎসকরা চিকিৎসায় ব্যর্থতার পরিচয় দেয়ার কারনে তাদের সমলোচনা করা হয়।












