মানবতার সেবায় ভাঙা হাত নিয়ে বেওয়ারিশ বৃদ্ধকে যুবকের রক্ত দান
চট্রগ্রাম মানবিক পুলিশের টিম লিডার মানবতার কাণ্ডারি নি:স্ব বেওয়ারিশ ও অসহায় মানুষদের শেষ আশ্রয়স্থল Showkat Hossain ভাইয়ের অধীনে বর্তমানে চট্রগ্রাম মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে বেশ কয়েকজন বেওয়ারিশ মানুষ চিকিৎসাধীন আছেন, শনিবার ২৭ জুন দুপুর ১২টার সময় হঠাত করে মেডিকেল কর্তৃপক্ষ জানালেন তাদেরই মধ্যে পা পচে যাওয়া একজনকে যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে,তাই উনার জন্য ১ঘন্টার মধ্যে ইমার্জেন্সি ভাবে দুই ব্যাগ এ পজেটিভ ব্লাড লাগবে,খুব চিন্তায় পড়ে গেলাম সবাই কিভাবে ম্যানেজ করবো ব্লাড,একে ত করোনার ভয়ে কেউ ঘর থেকেও বের হতে চাইছে না তারপর লাগবে ১ঘন্টার মধ্যে,তখন খুব বৃস্টি ও হচ্ছিলো,হন্য হয়ে ব্লাড খুজতে লাগলাম একে একে ১৫/২০জনকে ফোন দিলাম কেউ ফ্রি ছিলো না,কিন্ত আল্লাহ রহমত করলেন আমাদের উপর,সব শেষে ফোন দিলাম মদুনাঘাট তালীমুল কোরআন মহিলা মাদ্রার সম্মানিত মুহতামিম Jalal Uddin হুজুরকে,হুজুরকে বেওয়ারিশ মানুষ বলার সাথে সাথেই রাজি হয়ে গেলেন,তারপর আরেকজন ভাইয়ের মাধ্যেমে ফোন দিলাম নোয়াপাড়ার মো:আল হোসেন ভাইকে,মানবতার পাগল ভাইটা আমাকে বলেন নাই উনার হাত একটা অলরেডি ভাঙা,সেই ভাঙা হাত নিয়েই সেই রাউজানের নোয়াপাড়া থেকে ছুটে গেলেন বেওয়ারিশ সেই বৃদ্ব মানুষটিকে ব্লাড দিতে,বৃস্টির মধ্যে রউনা দিলাম, তাদের নিয়ে যখন মেডিকেলে পৌছালাম তখন দুপুর ১.৪০মিনিট,ততক্ষণে রোগীকে ওটিতে নিয়ে গেছেন,আল্লাহর রহমতে সব কিছু ভালোই ভালোই হয়ে গেছে,সব কিছু শেষ করে ব্লাড দিয়ে ৪.২০মিনিটে বাসায় এসে দুপুরের খাবার খাইলাম,মো:আল হোসেন ভাই ৯তম, মো: জালাল হুজুর ১ম বার, সবাই দোয়া করবেন ভাই গুলোর জন্য। (ফেসবুক তেকে নেয়া)












