কবি দাউদ আল হাফিজ আর নেই, শোকাহত শৈলকুপাবাসী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কবি দাউদ আল হাফিজ আর নেই, শোকাহত শৈলকুপাবাসী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ৩০, ২০২০ ১১:০৫ অপরাহ্ণ
A- A A+ Print

কবি দাউদ আল হাফিজ আর নেই, শোকাহত শৈলকুপাবাসী

৭৫

মোঃমিশন আলী, ঝিনাইদহর প্রতিনিধিঃ নব্বই দশকের অন্যতম কবি দাউদ আল হাফিজ এর জন্ম ১৯৬৫ সালের ১৪ এপ্রিল শৈলকুপার কবিরপুর গ্রামে। পিতার নাম হুজুর আলী ও মাতার নাম কাঞ্চন নিসা। ঠিক যেনো ভাঙাঘরে চাঁদের আলো। ১৯৮১ সালে শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে তিনি এসএসসি পাশ করেন।

যশোর শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগে মেধা তালিকায় ২য় স্থান অর্জন করে শৈলকুপাবাসিকে তাক লাগিয়ে দেন। তার কৃতিত্ব ছড়িয়ে পড়ে সারাদেশে। পরবর্তিকালে ১৯৮৩ সালে ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এইচ এস সি পাশ করেন। সুযোগ পান রাজশাহী মেডিকেলে পড়ার কিন্তু তিনি সাহিত্যের নেশায় ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ১৯৮৬ সালে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। সে সময় আর মাস্টার্স ডিগ্রি অর্জন করা সম্ভব হয়নি। পরবর্তীকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালিন কোর্স থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

১৯৯৩ সালে TS Elliot নামে একটি গ্রন্থ প্রকাশ করেন। পরে “আনাবাস” নামে আর একটি কাব্যগ্রন্থ প্রকাশ পায়। দেশের শীর্ষস্থানীয় দৈনিকে তিনি লেখালেখি করতেন। শৈলকুপায় শিশুদের জন্য তিনি একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন “নেভাডা ইন্টারন্যাশনাল স্কুল” নামে । কয়েকবছর পর সেটি বন্ধ হয়ে যায়। পরে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন শিক্ষকতা করেছেন মুক্তমনা, স্বাধীন চেতা মানুষ ছিলেন কবি দাউদ আল হাফিজ।

সকলের থেকে সবক্ষেত্রেই একটু আলাদা ধাচের। তিনি লেখালেখি, সাহিত্য আড্ডা পছন্দ করতেন। অনুবাদ, সমালোচনা, সম্পাদনা করতেন। শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি স্মরণিকা, মুস্তাফা মনোয়ার এর সংবর্ধনা স্মরণিকা সহ বেশকিছু স্মরণিকা সম্পাদনা করেন। ড. আশরাফ সিদ্দিকী সম্পাদিত একবিংশ পত্রিকার তিনি সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ২০০১ সাল পর্যন্ত।

ঢাকার যান্ত্রিক জীবন ত্যাগ করে দীর্ঘদিন নানা সংকটের মধ্যে দিয়ে শৈলকুপায় পরিবারের সাথে বসবাস করতেন। কবি দাউদ আল হাফিজ এক পুত্র এক কন্যা সন্তানের জনক। তিনি দীর্ঘদিন নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।

গতকাল (সোমবার ২৯ জুন) হঠাৎ অসুস্থ হয়ে শৈলকুপা হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে শৈলকুপাবাসী গভীরভাবে শোকাহত।

দৈনিক বরিশাল ২৪

কবি দাউদ আল হাফিজ আর নেই, শোকাহত শৈলকুপাবাসী

মঙ্গলবার, জুন ৩০, ২০২০ ১১:০৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন