বরিশালে প্রায় ২ লাখ টাকার নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে প্রায় ২ লাখ টাকার নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০১, ২০২০ ৩:৩০ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে প্রায় ২ লাখ টাকার নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

৫৪

নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনা ভাইরাস এর সুযোগ নিয়ে বরিশালে কিছু অসাধু ব্যবসায়ীদের চলছে নকল ওষুধ সরবারহ ও বিক্রির বানিজ্য। ফলে সাধারণ মানুষ স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। বিভিন্ন কোম্পানির নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৮-এর সহযোগিতায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে বরিশাল নগরের কাঠপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যমানের নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। নকল ও মেয়াদোত্তীর্ণ এ সব হ্যান্ড স্যানিটাইজার ও ওষুধ বিক্রির অপরাধে কাঠপট্টি এলাকার নূর মেডিকেল হলকে ২০ হাজার টাকা, মীম মেডিকেল কর্নারকে ৫ হাজার টাকা, স্বপ্নীল মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং আরমান মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা নকল ওষুধ ও স্যানিটাইজার ধ্বংস করা হয় বলে জানান অভিযানের প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্ণা।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে প্রায় ২ লাখ টাকার নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

বুধবার, জুলাই ১, ২০২০ ৩:৩০ পূর্বাহ্ণ
৫৪

নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনা ভাইরাস এর সুযোগ নিয়ে বরিশালে কিছু অসাধু ব্যবসায়ীদের চলছে নকল ওষুধ সরবারহ ও বিক্রির বানিজ্য। ফলে সাধারণ মানুষ স্বাস্থ্য ঝুকিতে রয়েছে। বিভিন্ন কোম্পানির নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৮-এর সহযোগিতায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে বরিশাল নগরের কাঠপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যমানের নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। নকল ও মেয়াদোত্তীর্ণ এ সব হ্যান্ড স্যানিটাইজার ও ওষুধ বিক্রির অপরাধে কাঠপট্টি এলাকার নূর মেডিকেল হলকে ২০ হাজার টাকা, মীম মেডিকেল কর্নারকে ৫ হাজার টাকা, স্বপ্নীল মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং আরমান মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা নকল ওষুধ ও স্যানিটাইজার ধ্বংস করা হয় বলে জানান অভিযানের প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্ণা।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান