করোনায় মৃত্যুবরনকারী পুলিশ সদস্যদের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিচ্ছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করোনায় মৃত্যুবরনকারী পুলিশ সদস্যদের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিচ্ছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২২, ২০২০ ৫:২৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

করোনায় মৃত্যুবরনকারী পুলিশ সদস্যদের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিচ্ছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল

৬৩
নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: কোভিড ১৯ এ মৃত্যুবরনকারী পুলিশ সদস্যদের পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিচ্ছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল।
 ২১ জুলাই দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর নিকট এ সংক্রান্তে একটি প্রস্তাবনা হস্তান্তর করেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জনাব জি সি ত্রিপাঠি।
করোনার ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশের অন্যতম প্রধান ইউনিট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রত্যেক সদস্যের ভূমিকা এবং তাঁরা যে দায়িত্ব পালন করেছেন তা অনস্বীকার্য।
মেট্রোপলিটন এলাকায় জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবতা বোধে উৎসারিত হয়ে সিএমপি’র প্রত্যেক পুলিশ সদস্য পালন করেছে অনন্য মানবিক দায়িত্ব। এ মানবিক দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন সিএমপির অনেক পুলিশ সদস্য।
করোনাকালীন এই শহীদ পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানাতে তাঁদের পরিবারের সন্তানদের মধ্যে পাঁচ (০৫) জনকে( ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়তে পারে) “সাইডার ইন্টারন্যাশনাল স্কুল”-এর “ন্যাশনাল কারিকুলামে” তাদের বিনামূল্যে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিতে ইচ্ছুক। কেবল তাই নয়, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল এক্ষেত্রে এই ৫ জন ছাত্রছাত্রীকে তাদের সকল শিক্ষাসামগ্রী তথা শিক্ষার জন্য প্রয়োজনীয় সমস্তকিছুর দায়িত্ব গ্রহণ করবেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রস্তাবটি সমন্বয় করেছেন উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)।
দৈনিক বরিশাল ২৪

করোনায় মৃত্যুবরনকারী পুলিশ সদস্যদের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিচ্ছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল

বুধবার, জুলাই ২২, ২০২০ ৫:২৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ