ভিভিআইপি নিরাপত্তায় বাংলাদেশ দল শ্রীলঙ্কায়, নেই মাশরাফি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভিভিআইপি নিরাপত্তায় বাংলাদেশ দল শ্রীলঙ্কায়, নেই মাশরাফি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২১, ২০১৯ ২:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভিভিআইপি নিরাপত্তায় বাংলাদেশ দল শ্রীলঙ্কায়, নেই মাশরাফি

স্পোর্টস নিউজ: বিশ্বকাপ শেষ হয়নি আর এরই মধ্যে মাঠের প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ মিশন শেষ করে ফিরেই শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে টাইগাররা। নিয়মিত তিন জন সদস্যকে ছাড়াই মাঠে নামবে টিম বাংলাদেশ।

নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশ দলকে। টাইগারদের জন্য এ সিরিজ যে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তা বলাই বাহুল্য।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। ২৬ জুলাই প্রেমাদাসায় মাঠে নামবে বাংলাদেশ দল। সিরিজে কে এগিয়ে, কাদের জেতার সম্ভাবনা বেশি—সে আলোচনা স্বভাবতই হচ্ছে। তবে স্বাগতিক শ্রীলঙ্কার জন্য এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মাঠের বাইরের একটি বিষয়, নিরাপত্তা।

অনেক দিন পর শ্রীলঙ্কার ক্রিকেটে মাঠের আলোচনা ছাড়িয়ে নিরাপত্তা প্রধান হয়ে উঠেছে। গত ২১ এপ্রিল ভয়ংকর সন্ত্রাসী হামলায় কেপে উঠেছিল শ্রীলঙ্কা। বিভিন্ন হোটেল ও চার্চে ভয়ংকর সে হামলায় জীবন হারিয়েছিলেন আড়াই শর বেশি মানুষ। এরপর থেকেই জরুরি অবস্থা জারি করা হয়েছে শ্রীলঙ্কা। এমন পরিস্থিতিতে প্রথম কোনো আন্তর্জাতিক দল হিসেবে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে এল।

এমন অবস্থায় বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে শ্রীলঙ্কা। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, সেটাই বাংলাদেশ ক্রিকেট দলকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দলের সঙ্গে বাড়তি নিরাপত্তাকর্মীও দেওয়া হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে।

এমন নিরাপত্তা শুধু টিম হোটেলেই দিচ্ছে না শ্রীলঙ্কা। পুরো সিরিজকেই নিরাপত্তার চাদরে ঢেকে দিতে চাইছে শ্রীলঙ্কা। এক কর্মরত পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ম্যাচের ভেন্যুগুলোতেও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করছি আমরা।

বাংলাদেশ দল প্রথমে সফরে এলেও শ্রীলঙ্কা দল নিউজিল্যান্ডকেই প্রথমে আতিথ্য দেওয়ার পরিকল্পনা করেছিল। আগামী মাসে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় যাবে নিউজিল্যান্ড। এর মাঝেই বাংলাদেশের ওয়ানডে সিরিজটি আয়োজিত হচ্ছে।

আগামী ২৬ তারিখে শুরু হয়ে ৩১ তারিখ শেষ হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। মাঝে ২৮ তারিখে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে প্রেমাদাসা স্টেডিয়ামে।

দৈনিক বরিশাল ২৪

ভিভিআইপি নিরাপত্তায় বাংলাদেশ দল শ্রীলঙ্কায়, নেই মাশরাফি

রবিবার, জুলাই ২১, ২০১৯ ২:০৯ পূর্বাহ্ণ | আপডেটঃ জুলাই ২১, ২০১৯ ২:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ