অলংকার মোড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অলংকার মোড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৮, ২০২০ ৬:৫৮ অপরাহ্ণ
A- A A+ Print

অলংকার মোড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

৭৩

অনলাইন নিউজ:অলংকার মোড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে চসিক । আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নগরীর সাগরিকা থেকে অলংকার মোড় পর্যন্ত সড়কের পাশে সরকারি জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনাগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজনের নির্দেশে  উচ্ছেদ করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব এর নেতৃত্বে এই অভিযানে আইন শৃংখলা বাহিনীর সদস্য ও চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অভিযানকালে রাস্তার উভয় পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে ছিল ভাসমান টং দোকান, ফলের দোকান, বাস কাউন্টারসহ নানাবিধ অবকাঠামো। এ উচ্ছেদের ফলে উক্ত স্থানে ড্রেন সংযোগ সহজতর হবে। এতে জলবদ্ধতা নিরসনসহ পিসি রোডে উন্নয়ন কাজ দৃশ্যমান হবে। দখলমুক্ত এসকল স্থানে পুনরায় অবৈধ স্থাপনা কেউ গড়ে তুললে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি উচ্ছারণ করেছেন চসিক প্রশাসক।

এ প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমি জিরোটলারেন্স নীতিতে অবস্থান নিয়েছি। তাই কাউকে ছাড় দেয়া হবে না। দখলদাররা যতবড় প্রভাবশালী মহলে ছত্রছায়ায় থাকুক না কেন তারা প্রচলিত আইনকে তুয়াক্কা না করে পারবে না। তাই যারা অবৈধ দখলদারকে আশ্রয়, প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে চরম শাস্তি ভোগ করতে হবে।সূত্র:

পূর্বকোণ ।

দৈনিক বরিশাল ২৪

অলংকার মোড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২০ ৬:৫৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন