ভোলায় সঠিক পদক্ষেপ না নেয়ায় শেষ পর্যন্ত নদীগর্ভে চারতলা স্কুল ভবন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলায় সঠিক পদক্ষেপ না নেয়ায় শেষ পর্যন্ত নদীগর্ভে চারতলা স্কুল ভবন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০২০ ২:১৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভোলায় সঠিক পদক্ষেপ না নেয়ায় শেষ পর্যন্ত নদীগর্ভে চারতলা স্কুল ভবন

৫৩
এ,কে এম গিয়াসউদ্দিন[ভোলা]ঃভোলা চরজহিরউদ্দিনে চারতলা ভবন কাম আশ্রয়কেন্দ্র প্রায় নদীর গর্ভে বিলিনের পথে। প্রত্যক্ষদর্শীরা জানান ভোলা তজুমুদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর জহির উদ্দিন নিশ্চিন্তপুর শিকদার বাজার এসইএসডিপি’র তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত চার তলায় স্কুল ভবন কাম আশ্রয় কেন্দ্র ভেঙে নদীর গর্ভে বিলীন হতে চলেছে।
আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার অজুহাতে টেন্ডারের মাধ্যমে ভবনটি সঠিক সময় অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
সুত্র জানায়, চর জহিরউদ্দিনের মানুষের আশ্রয় ও শিক্ষা ব্যবস্থা প্রসারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) ২০১০/১১ অর্থ বছরে দুই কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেন। এই ভবনে ২০০৮ সালে প্রতিষ্ঠিত নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করেন। ১৯৫ ফুট দৈর্ঘ্য ২১ টি কক্ষ বিশিষ্ট এই বিশাল ভবনে ২০১৭ সালে এমপিও ভুক্ত হয়ে দুর্গম চরের ২১৬ জন শিক্ষার্থীকে ১২ জন শিক্ষক কর্মচারী সুনামের সাথে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন।
বর্তমানে মেঘনার তীব্র ভাঙনের কবলে পড়া এই বিশাল ভবনটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক প্রক্রিয়ায় অপসারণ না করায় নদীগর্ভে বিলীন হতে চলছে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বই-আসবাবপত্র -সোলার সহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল বলেন, চরের মানুষের আশ্রয় ও শিক্ষার প্রসার অব্যাহত রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাউবি কর্মকর্তাসহ পরিদর্শণ শেষে নিলামের মাধ্যমে অপসারনের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু নদী ভাঙ্গনের তীব্রতা বেশী হওয়ায় ভবনের একাংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দৈনিক বরিশাল ২৪

ভোলায় সঠিক পদক্ষেপ না নেয়ায় শেষ পর্যন্ত নদীগর্ভে চারতলা স্কুল ভবন

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২০ ২:১৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা