চট্টগ্রামের কর্ণফুলীতে পোশাক কারখানায় আগুন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামের কর্ণফুলীতে পোশাক কারখানায় আগুন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৫, ২০২০ ৩:৩৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামের কর্ণফুলীতে পোশাক কারখানায় আগুন

৭৯

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে  ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। প্রতিবেদনে বলা হয়, ওই পোশাক কারখানায় রাত ৮টার দিকে পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হলেও আগুনের ভয়াবহতা লক্ষ্য করে আটটি ইউনিট পাঠানো হয়েছে। ভবনটির সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হচ্ছে বিধায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের বেগ পেতে হচ্ছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে বাধার সম্মুখীন হতে হচ্ছে উৎসুক মানুষের ভিড়। এলাকার হাজার হাজার মানুষ ভিড় করেছে পোশাক কারখানাটির আশেপাশে।

এদিকে কৌতূহলী মানুষের অতিরিক্ত ভিড় ও চুরি ঠেকাতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামের কর্ণফুলীতে পোশাক কারখানায় আগুন

সোমবার, অক্টোবর ৫, ২০২০ ৩:৩৯ পূর্বাহ্ণ
৭৯

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে  ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। প্রতিবেদনে বলা হয়, ওই পোশাক কারখানায় রাত ৮টার দিকে পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হলেও আগুনের ভয়াবহতা লক্ষ্য করে আটটি ইউনিট পাঠানো হয়েছে। ভবনটির সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হচ্ছে বিধায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের বেগ পেতে হচ্ছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে বাধার সম্মুখীন হতে হচ্ছে উৎসুক মানুষের ভিড়। এলাকার হাজার হাজার মানুষ ভিড় করেছে পোশাক কারখানাটির আশেপাশে।

এদিকে কৌতূহলী মানুষের অতিরিক্ত ভিড় ও চুরি ঠেকাতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন