পদ্মা সেতুর ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পদ্মা সেতুর ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৬, ২০২০ ১:৪৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

পদ্মা সেতুর ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান

৪৬

অনলাইন নিউজ: দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর পাঁচ হাজার এক শ মিটার (পাঁচ দশমিক এক কিলোমিটার)। রোববার সকাল ১০টা ৭ মিনিটে সেতুর ৭ ও ৮ নম্বর পিলারের ওপর ৩৪ তম ‘টু-এ’ স্প্যান বসানো হয়।

সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুরো সেতুতে এখন সাতটি স্প্যান বসানো বাকি আছে।

গতকাল বিকাল ৪টার দিকে মুন্সিগঞ্জের মাওয়ায় কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন স্প্যানটি নিয়ে আসে।

প্রকৌশলীরা জানিয়েছেন, মূল নদীতে ভাসমান ক্রেনটিকে নোঙর করা ছিল সবচেয়ে কঠিন একটি কাজ। কিন্তু কোনো রকম জটিলতা ছাড়াই স্প্যানটিকে প্রথমে পিলারের উচ্চতায় তোলা হয়, এরপর বেয়ারিংয়ের ওপর রাখা হয়। স্প্যান বসানোর জন্য দুই দিন সময় নেওয়া হয়েছে। প্রথম দিন বৈরী আবহাওয়ার কারণে স্প্যান বসানো যায়নি।

সূত্র জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর ৮ ও ৯ নম্বর পিলারে ৩৫তম স্প্যান (স্প্যান ২-বি), ৪ নভেম্বর ২ ও ৩ নম্বরে ৩৬তম স্প্যান (স্প্যান ১-বি), ১১ নভেম্বর ৯ ও ১০ নম্বরে ৩৭তম স্প্যান (স্প্যান ২-সি), ১৬ নভেম্বর ১ ও ২ নম্বরে ৩৮তম স্প্যান (স্প্যান ১-এ), ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বরে ৩৯তম স্প্যান (স্প্যান ২-ডি), ২ ডিসেম্বর পিয়ার ১১ ও ১২ নম্বরে ৪০তম স্প্যান (স্প্যান ২-ই) ও ১০ ডিসেম্বর সর্বশেষ ৪১তম স্প্যান (স্প্যান ২-এফ) বসবে ১২ ও ১৩ নম্বর পিলারের উপর।

মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি)। নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

দৈনিক বরিশাল ২৪

পদ্মা সেতুর ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান

সোমবার, অক্টোবর ২৬, ২০২০ ১:৪৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা