'হুজুগে এশিয়ান'! রেণু'র গণপিটুনির নেতৃত্বে হৃদয় নামের 'হৃদয়হীন' বখাটে! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪'হুজুগে এশিয়ান'! রেণু'র গণপিটুনির নেতৃত্বে হৃদয় নামের 'হৃদয়হীন' বখাটে! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৪, ২০১৯ ১২:২১ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘হুজুগে এশিয়ান’! রেণু’র গণপিটুনির নেতৃত্বে হৃদয় নামের ‘হৃদয়হীন’ বখাটে!

৯৯

মো: নুরুজ্জামান: শুধু বাঙালী কিংবা বাংলাদেশী নয়, বিশ্বব্যাপী হুজুগে চ্যাম্পিয়ন পুরো এশিয়ানরাই। এইসব ‘ছেলেধরা’ গুজবের পেছনে ভারত নেপাল, বাংলাদেশ কিংবা শ্রীলংকার আইন শৃংখলা বাহিনী কোন সত্যতা খুঁজে পায়নি। যদিও শিশু অপহরণের পেছনে কোথাও কোথাও পাচার কিংবা কিডনী বিক্রীর মত অপরাধের কিছুটা সত্যতা রয়েছে। শিশু অপহরণের ঘটনায় গত দুবছরে এশিয়ার দেশ ভারত বাংলাদেশ শ্রীলংকা পাকিস্তান ও নেপালে দায়েরকৃত এ সংক্রান্ত অভিযোগের শীর্ষে রয়েছে ইন্ডিয়া। এ-ই হুজুগে ক্রেজে শুধু বাংলাদেশের তুবার দুর্ভাগা জননী ই নয়, আসামের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আজম ও এ বছর ছেলেধরা গুজবে গণপিটুনিতে নিহত হয়েছেন। এসব পাশবিক আক্রমনের অগ্রভাগে হুজুগে তরুণদের সংখ্যাই বেশী মর্মে গবেষণায় প্রকাশ পেয়েছে।

গত দুই বছরে ভারতে এ-ই গুজব গণপিটুনির ৭৮ টি ঘটনায় মোট ৩৭ জন নিরীহ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশী তদন্তে এদের কেউ ই কথিত ‘ছেলেধরা’ বলে প্রমাণিত হয়নি। এ-ই গুজবের পেছনে পাকিস্তানের সোশ্যাল মিডিয়া WhatsApp এ আপলোডকৃত একটা ভিডিওকেই দায়ী করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে ‘পাগলী’ টাইপের কিংবা সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করা সরল মনা লোকজনই গণপিটুনির মত অমানবিক ঘটনার শিকার হয়েছেন।

আমার স্কুল জীবনে এ-ই ছেলেধরা আতংকে বহুবার লেখাপড়া বন্ধ করতে হয়েছে। এমনকি স্কুলে রেজুলেশন করেই ছুটি দেয়া হয়েছিল বেশ ক’দিন। তবে আজকাল ‘ভিডিও ভাইরাল’ এ-র যুগে এসব নিষ্ঠুর আক্রমণের তীব্রতা বেড়েই চলেছে। বাড্ডার রেণু বেগমের হুজুগে খুনের নেতৃত্ব দেয়া বখাটের নাম হৃদয়! অথচ এ-র হৃদয়হীন কান্ড দাঁড়িয়ে দেখেছে কিংবা খায়েশের বশে ভিডিও করেছে শতাধিক মানুষ। সুতরাং সন্দেহ হলেই কাউকে ধরবেন, মারবেন, পিটিয়ে হত্যা করবেন কিংবা ভিডিও করবেন, আর আপনি দন্ডবিধির ৩০২ কিংবা ৩০৭ ধারার আসামী হবেন না, সেটা কিন্তু ভাববেনন না।

ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইভার এ-র মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় এধরনের কাল্পনিক কিংবা দুএকটা অর্ধপ্রমাণিত ঘটনার ছবি বা কিসসা বারবার রটিয়ে পুরো দেশেই অস্থিরতা তৈরী করা হয়। এতে সন্তানের অভিভাবকদের মধ্যে আতংক তৈরীর সাথে সাথে প্রতিদিন বে আইনী পাশবিক ও দলবদ্ধ আক্রমনের অপরাধ সংঘটিত হচ্ছে। কাউকে এমন সন্দেহ হলে তাকে প্রয়োজনে পুলিশে তুলে দিন। কলসেন্টার ৯৯৯ এ ফোন করেও গণপিটুনির মত দুর্ঘটনা রোধে আপনিও সহায়ক হতে পারেন। (ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: মো: নুরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চল ও ডিভিশনাল ভুসম্পত্তি অফিসার,রাজশাহী।

দৈনিক বরিশাল ২৪

‘হুজুগে এশিয়ান’! রেণু’র গণপিটুনির নেতৃত্বে হৃদয় নামের ‘হৃদয়হীন’ বখাটে!

বুধবার, জুলাই ২৪, ২০১৯ ১২:২১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী