রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ যাচ্ছেন বিয়ানীবাজারের রিমন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ যাচ্ছেন বিয়ানীবাজারের রিমন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৬, ২০২০ ২:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ যাচ্ছেন বিয়ানীবাজারের রিমন

৫১
মোঃইবাদুর রহমান জাকিরঃ কলকাতার জি-বাংলা চ্যানেল এর জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ যাচ্ছেন সিলেটের ছেলে রিমন। ২০০৬ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানটি ভারত, বাংলাদেশসহ সারা পৃথিবীর বাংলা ভাষার মানুষের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে।
গত ১১ অক্টোবর থেকে শুরু হয়েছে জি-বাংলা চ্যানেলের সবচেয়ে টিআরপি পাওয়া অনুষ্ঠান মীরাক্কেল (আক্কেল চ্যালেঞ্জার- ১০)। এর গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে অডিশন শেষে বিচারকদের রায়ে সিলেটের বিয়ানীবাজারের সন্তান কৌতুক অভিনেতা আবিদুল ইসলাম রিমনসহ বাংলাদেশের ১২জন প্রতিযোগী মীরাক্কেলস-১০ এ অংশগ্রহণের সুযোগ পায়।
অবশেষে জনপ্রিয় সেই অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন সিলেটের সন্তান কমেডিয়ান আবিদুল ইসলাম রিমন। ‘মিরাক্কেল-১০’ এ যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট যোগে ভারতের কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন রিমন।
স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবিদুল ইসলাম রিমনের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়ার নয়াগ্রাম গ্রামের সন্তান। তিনি হাফিজ ফয়জুর রহমান ও হাজেরা বেগম দম্পতির পুত্র। তিন ভাইয়ের মধ্যে রিমন সবার ছোট। সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিভাগে গ্রেজ্যুয়েশন সম্পন্ন করেছেন রিমন।
এর আগে সে ভারত সীমান্ত এলাকা নয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে।
দেশব্যাপী আবিদুল ইসলাম রিমন একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে পরিচিত।
তবে সে শুধু বলতে পছন্দ করে না, রম্য লিখতেও পছন্দ করে।
রিয়েলিটি শো মীরাক্কেল-১০ এ সুযোগ পাওয়া ১২ বাংলাদেশীদের মধ্যে একমাত্র সিলেটী রিমন চান আরও এগিয়ে যেতে। প্রিয়জন, সহপাঠীদের কাছে তার মনের সেই বাসনা একাধিকবার ব্যক্ত করেছেন তিনি। রিমনের সামনে সে সুযোগ নিয়ে এসেছে জি-বাংলার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স। এখন দেখার পালা অদম্য প্রাণশক্তি ও প্রতিভার অধিকারী রিমন কলকাতা কিভাবে মাতায়। তার সাফল্যের দিকে তাকিয়ে থাকবে পুরো সিলেটবাসী।
উল্লেখ্য, ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মীর আফসার আলী।
দৈনিক বরিশাল ২৪

রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ যাচ্ছেন বিয়ানীবাজারের রিমন

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২০ ২:৪১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা