বড়লেখায় ৫ দিনে ভ্রাম্যমান আদালতের ১০২টি মামলা, ২৩ হাজার টাকা অর্থদন্ড - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বড়লেখায় ৫ দিনে ভ্রাম্যমান আদালতের ১০২টি মামলা, ২৩ হাজার টাকা অর্থদন্ড - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৯, ২০২০ ১২:০৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

বড়লেখায় ৫ দিনে ভ্রাম্যমান আদালতের ১০২টি মামলা, ২৩ হাজার টাকা অর্থদন্ড

১৫

মোঃইবাদুর রহমান জাকির, সিলেট: মৌলভী বাজারের বড়লেখায় উপজেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। গত ৫ দিনে পৌরশহরের বিভিন্ন এলাকায় সাতটি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে মাস্ক ছাড়া ঘোরাফেরা ও অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ১০২টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসব অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা (নীরা)। অভিযানে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।

এদিকে মাস্কের ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে অভিযান জোরদারের পাশাপাশি দন্ডের পরিমাণ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য জানা গেছে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে প্রশাসন।

প্রথমদিন (২২ নভেম্বর) পৌরশহরে পৃথকভাবে দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাস্ক ছাড়াই ঘোরাফেরায় ও অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৮টি মামলায় ৭ হাজার ৬০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

পাশাপাশি জনগণের মধ্যে মাস্কও বিতরণ করা হয়। দ্বিতীয় দিন (২৩ নভেম্বর) ১৮টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড তৃতীয় দিন (২৪ নভেম্বর) ১৭টি মামলায় ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

চতুর্থ দিন ২৫ নভেম্বর ১৭টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ বৃহঃবার (২৬ নভেম্বর) পঞ্চম দিনের অভিযানে ১২টি মামলায় ৩৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসব অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ও সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, মাস্কের ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিতে গত ৫দিনে সাতটি অভিযান পরিচালনা করেছি।

এসব অভিযানে ১০২টি মামলায় ২৩ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা স্বাস্থ্যবিধি অমান্য করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

দৈনিক বরিশাল ২৪

বড়লেখায় ৫ দিনে ভ্রাম্যমান আদালতের ১০২টি মামলা, ২৩ হাজার টাকা অর্থদন্ড

রবিবার, নভেম্বর ২৯, ২০২০ ১২:০৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান