আজকের খুদে বিজ্ঞানীরাই একদিন দেশকে সমৃদ্ধ করবে: এমপি মুকুল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আজকের খুদে বিজ্ঞানীরাই একদিন দেশকে সমৃদ্ধ করবে: এমপি মুকুল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ০২, ২০২০ ১২:৪৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

আজকের খুদে বিজ্ঞানীরাই একদিন দেশকে সমৃদ্ধ করবে: এমপি মুকুল

১২

একে এম গিয়াস উদ্দিন, ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে “পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যের উপর ভিত্তি করে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল মেলা প্রাঙ্গণে এসে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ৩০ নভেম্বর সকাল ১০টায় মেলার কার্যক্রম শুরু হয় উপজেলা পরিষদের হল রুমে। এতে বিশেষ ক্যাটাগরিতে ১টি সহ মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করে।

জুনিয়র, সিনিয়র ও বিশেষ মোট ৩টি ক্যটাগরিতে অংশগ্রহণকারী খুদে বিজ্ঞানীরা তাদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করেন। এতে জুনিয়র( স্কুল) ক্যাটাগরিতে গ্যস লিকেজ ডিটেক্টর নামক ডিভাইস তৈরী ও প্রকল্প উপস্থাপনের জন্য স্থানীয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহির আশহাব লাবিব প্রথম স্থান অধিকার করে সেরা উদ্ভাবকের পুরস্কার ও সনদ অর্জন করেন ।

এ ক্যাটাগরিতে ২য় স্থান অর্জন করে মানিকা মাধ্যমিক বিদ্যালয় ও ৩য় স্থান অর্জন করে উপজেলা প্রশাসন স্কুল। অন্যদিকে সিনিয়র( কলেজ পর্যায়) ক্যাটাগরিতে ১ম ও ২য় স্থান অর্জন করে ভোলা পলিটেকনি্ক ইনস্টিটিউট এবং ৩য় স্থান অর্জন করে বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ।

বিশেষ ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান সহ ৩টি পুরস্কারই লাভ করে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের খুদে বিজ্ঞানিরা। এর আগে সকাল ১০ টায় উপজেলা প্রশাসন বোরহানউদ্দিনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলার প্রথম পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল ।

এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, “ মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে আজকের খুদে বিজ্ঞানীদের ছোট ছোট উদ্ভাবনী প্রয়াস আমাদের দেশের জন্য অনেক বড় সাফল্য নিয়ে আসবে।

“ আতপর তিনি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং মেলার আয়োজক ও অংশগ্রহণকারী খুদে বিজ্ঞানীদের প্রশংসা করেন।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সোয়াইব আহমাদ এর স্বাগত বক্তব্য ও যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া।

দৈনিক বরিশাল ২৪

আজকের খুদে বিজ্ঞানীরাই একদিন দেশকে সমৃদ্ধ করবে: এমপি মুকুল

বুধবার, ডিসেম্বর ২, ২০২০ ১২:৪৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান