বিমানবন্দরে উদ্ধার ২৫০ কেজি বোমাটি ধ্বংস করা হয়েছে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিমানবন্দরে উদ্ধার ২৫০ কেজি বোমাটি ধ্বংস করা হয়েছে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ১১, ২০২০ ১২:০০ পূর্বাহ্ণ
A- A A+ Print

বিমানবন্দরে উদ্ধার ২৫০ কেজি বোমাটি ধ্বংস করা হয়েছে

১৬

অনলাইন নিউজ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করা ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সদৃশ বোমাটি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে এ বোমাটি ধ্বংস করা হয়। এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বিমানবাহিনীর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বুধবার (৯ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়। বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করেন বিমানবন্দরের পরিচালক।

পরে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটিকে নিরাপদে সরিয়ে নেয়। তাৎক্ষণিকভাবে বোমাটি নিষ্ক্রিয় করে ধ্বংস করার জন্য পাঠানো হয় টাঙ্গাইলে। বর্তমানে বিমানবন্দর এলাকায় এ ধরনের আর কোনো বোমা আছে কি না, তা নিশ্চিত হতে নির্মাণাধীন টার্মিনাল এলাকায় চলছে অনুসন্ধান। সূত্র:বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

বিমানবন্দরে উদ্ধার ২৫০ কেজি বোমাটি ধ্বংস করা হয়েছে

শুক্রবার, ডিসেম্বর ১১, ২০২০ ১২:০০ পূর্বাহ্ণ
১৬

অনলাইন নিউজ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করা ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সদৃশ বোমাটি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে এ বোমাটি ধ্বংস করা হয়। এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বিমানবাহিনীর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বুধবার (৯ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়। বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করেন বিমানবন্দরের পরিচালক।

পরে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটিকে নিরাপদে সরিয়ে নেয়। তাৎক্ষণিকভাবে বোমাটি নিষ্ক্রিয় করে ধ্বংস করার জন্য পাঠানো হয় টাঙ্গাইলে। বর্তমানে বিমানবন্দর এলাকায় এ ধরনের আর কোনো বোমা আছে কি না, তা নিশ্চিত হতে নির্মাণাধীন টার্মিনাল এলাকায় চলছে অনুসন্ধান। সূত্র:বিডি প্রতিদিন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান