ক্ষুধা নিবারণ করবে আনারস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ক্ষুধা নিবারণ করবে আনারস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৬, ২০২১ ১০:২৮ অপরাহ্ণ
A- A A+ Print

ক্ষুধা নিবারণ করবে আনারস

৩৬

অনলাইন নিউজ: আমাদের দেশে পরিচিত ফলগুলোর তালিকায় অন্যতম হচ্ছে আনারস। অনেক সুস্বাদু ও রসালো এই ফলটি খেতে পছন্দ করেন অনেকেই। আর এ ফলের বিভিন্ন পুষ্টিগুণের কারণে এটি খেতেও অনেক উৎসাহ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

আনারসের অনেক উপকারিতা ও গুণাগুণ আছে। এটি শরীরের পুষ্টির ঘাটতি মেটানোর পাশাপাশি বিভিন্ন রোগ নিরাময়েও অনেক ভূমিকা পালন করে। এমনকি ওজন কমাতেও অনেক কার্যকরী হচ্ছে আনারস। এটি পুষ্টিতে ভরপুর থাকলেও এতে অনেক কম পরিমাণে ক্যালোরি থাকে।

আপনি ওজন কমাতে চাইলে এবং আপনার মিষ্টি খাবার খাওয়ার ইচ্ছা মেটাতে বেছে নিতে পারেন সুস্বাদু এ ফলটি।

জানুন যে ৭ কারণে খাবেন আনারস—

১. ক্যালোরি কম থাকে
আনারসে অনেক কম পরিমাণে ক্যালোরি থাকে। এ ছাড়া এতে পর্যাপ্ত পানি থাকায় এটি পেট ভরা রাখতেও সহায়তা করে। তথ্যমতে, এ ফলের ৮৮ গ্রামে থাকে ৪২ ক্যালোরি। তাই ক্ষুধা নিবারণ করবে এবং পাশাপাশি ওজনও কমাবে এমন খাবার হিসেবে বেছে নিতে পারেন আনারস।

২. কার্বোহাইড্রেট কম থাকে
আনারসে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে। আর গবেষণা বলছে— কম কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলো ওজন কমাতে কার্যকরী। তাই ওজন কমাতে এবং আপনার মিষ্টি খাবার খাওয়ার চাহিদা মেটাতে বেছে নিতে পারেন আনারস।

৩. প্রোটিওলাইটিক এনজাইম সমৃদ্ধ
আনারসে প্রোটিওলাইটিক এনজাইম থাকে। আর এটি হচ্ছে— নির্দিষ্ট ধরনের এনজাইম যা প্রোটিনকে হজমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং অন্যান্য প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া এটি প্রোটিনের অনুকে ভেঙে ফেলে ওজন কমাতেও সাহায্য করে।

৪. হজমে সহায়তা করে
হজমেও অনেক সহায়তা করে আনারস। এতে থাকা ব্রোমেলাইন উপাদান থাকার কারণে এটি প্রোটিন অনুকে ভেঙে মেদ কমাতে সাহায্য করে।

৫. ফাইবারের উৎস
আনারসে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে। এর ১৬৫ গ্রামে মেলে প্রায় দুই দশমিক তিন গ্রাম ফাইবার। আর এ কারণে এটি আপনাকে দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখবে এবং ওজন কমাতে সহায়তা করবে।

৬. গ্যাসের সমস্যা কমায়
আনারসে প্রচুর পরিমাণে ফাইবার, রস ও পানি থাকে। তাই এটি ক্ষুধা মেটানোর পাশাপাশি গ্যাসের সমস্যা দূর করতেও অনেক কার্যকরী।

৭. ম্যাঙ্গানিজ সমৃদ্ধ
সমীক্ষায় দেখা গেছে যে ম্যাঙ্গানিজ পেটের মেদ এবং বিপাক সিনড্রোমের বিরুদ্ধে কাজ করে। আর আনারসে ম্যাঙ্গানিজ থাকায় এটি পেটের মেদ কমাতে সহায়তা করে। তাই ওজন কমাতে চাইলে না খেয়ে থাকার পরিবর্তে আনারস খেয়েও ওজন কমাতে পারেন সহজেই।সূত্র:যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

ক্ষুধা নিবারণ করবে আনারস

সোমবার, জুলাই ২৬, ২০২১ ১০:২৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে