জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে মানুষের জীবন যাত্রাকে হুমকি ঠেলে দিচ্ছে সরকারঃ তাপস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে মানুষের জীবন যাত্রাকে হুমকি ঠেলে দিচ্ছে সরকারঃ তাপস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৭, ২০২২ ১:৪৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে মানুষের জীবন যাত্রাকে হুমকি ঠেলে দিচ্ছে সরকারঃ তাপস

৮৩

নিজস্ব প্রতিবেদনঃ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবন যাত্রাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে সরকার, মধ্য রাতে আচমকা মূল্য বৃদ্ধির সরকারি ঘোষোনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। শনিবার বিকেলে নগরের গাউসার এলাকায় ৩ ও ৪ নং ওয়ার্ড কমিটির অনুষ্ঠিত এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন তাপস ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার একদিকে উন্নয়নের কথা বলছে অন্য দিকে মানুষের স্বাভাবিক জীবন জীবিকা হুমকির মুখে ঠেলে দিচ্ছে, তীব্র গরমে সীমাহীন লোডশেডিং হচ্ছে, নিত্যপণ্যের দামে মানুষ অসহায় হয়ে পড়ছে। তারমধ্যে আবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে।

তাপস বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধগতি তার উপর আবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি যা মধ্যবিত্ত থেকে হতদরিদ্র সবাই পিষ্ট হবে। তাই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান তরুণ রাজনীতিবিদ ইকবাল হোসেন তাপস।

জাতীয় পার্টির (জাপা) নগরীর ৩ ও ৪নং ওয়ার্ডের আওতাধীন মোহনা কমিটি গঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাপার মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।

এ সময় ৩নং ও ৪নং ওয়ার্ডের মোঃ বাকের মিয়া এবং মোঃ হেমায়েত খানের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী ইঞ্জিনিয়ারের ইকবাল হোসেন তাপসের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। তারা আগামী বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস কে বিজয়ী করতে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

এ সময় বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে মানুষের জীবন যাত্রাকে হুমকি ঠেলে দিচ্ছে সরকারঃ তাপস

রবিবার, আগস্ট ৭, ২০২২ ১:৪৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড