মাত্র ৫০ টাকায় ডেঙ্গু থেকে মুক্তি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মাত্র ৫০ টাকায় ডেঙ্গু থেকে মুক্তি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩১, ২০১৯ ১:২৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

মাত্র ৫০ টাকায় ডেঙ্গু থেকে মুক্তি

৭৬

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮২৪ জন। বছরের শুরু থেকে রোববার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৬৫৪ জন ডেঙ্গু রোগী।

এ মুহূর্তে আমাদের যেটা করা উচিত তা হলো এডিস মশার বংশবিস্তারকে বাধাগ্রস্ত করা বা বিনষ্ট করা। আমরা হয়তো জানি না যে নিত্তনৈমিত্তিক জীবনে ব্যবহার করি এমন একটি কেমিক্যাল এডিস মশার ডিম, লার্ভা (larvae) বা পিউপা (pupae) কে মারতে যথেষ্ট কার্যকরী।

সেটি হলো- সোডিয়াম হাইপোক্লোরাইট। এটি ব্লিচ পাউডার নামেও পরিচিত। বাজারে সোডিয়াম হাইপোক্লোরেট, Clorox (ক্লোরক্স) নামে বিক্রি হয়। এর দাম খুবই কম।

১.৫ গ্যালন পানিতে মাত্র দুই চা-চামচ ব্লিচ পাউডার মেশালেই বদ্ধ পানির মশার ডিম, লার্ভা বা পিয়ুপা মারা যাবে এবং এডিস মশার বংশবৃদ্ধি নষ্ট হবে। এর ফলে মশা আর বংশবিস্তার করতে পারবে না।

লার্ভাগুলো সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহারের আনুমানিক ২৫ মিনিট থেকে ৫ ঘণ্টার মধ্যে মারা যায় এবং পিউপাগুলো ৫ ঘণ্টা থেকে ২০ ঘণ্টার মধ্যে মারা যায়। তবে সোডিয়াম হাইপোক্লোরাইট একটি পূর্ণাঙ্গ মশাকে মারতে পারেনা।

বাজারে এক লিটার Clorox এর দাম মাত্র ৩২০ টাকা। উপরের হিসাব অনুযায়ী এক লিটার Clorox আনুমানিক ৮৫০ লিটার পানির সাথে মিশিয়ে মশার শরবত বানাতে পারবেন।

ছোট বাসার জন্য ৫০০ মিলি বা ২৫০ মিলি কিনে আপনি যে বিল্ডিং বা বাসায় থাকেন তার আশে-পাশের বদ্ধ পানিতে জন্মানো মশার ডিম, লার্ভা বা পিউপাকে মারার জন্যে যথেষ্ট।

এছাড়া মাত্র ৫০-৬০ টাকার ব্লিচ পাউডার কিনেও পানির সঙ্গে মিশিয়ে তা ব্যবহার করা যেতে পারে।

এছাড়াও, ১৫ শতাংশ আপেল সিডার ভিনেগারের সাথে ৮৫ শতাংশ পানি মিশিয়ে বদ্ধপানিতে দিলেও মশার লার্ভা মারা যাবে। এভাবে ঘরোয়া ভাবেই ডেঙ্গুমুক্ত থাকুন।

সুত্র:অনলাইন

দৈনিক বরিশাল ২৪

মাত্র ৫০ টাকায় ডেঙ্গু থেকে মুক্তি

বুধবার, জুলাই ৩১, ২০১৯ ১:২৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী