আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন : গণশিক্ষা উপদেষ্টা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন : গণশিক্ষা উপদেষ্টা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১৬, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
A- A A+ Print

আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন : গণশিক্ষা উপদেষ্টা

১৬
অনলাইন নিউজঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের আকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক রয়ে গেছে। আমাদের বর্তমান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন করা। তবে অবকাঠামোগত উন্নয়ন নিয়েও আমরা কাজ করব। কিন্তু প্রধান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন।

এ ছাড়া যেসব বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু আছে, তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আজ রবিবার (১৬ মার্চ) সকালে বরিশাল নগরীর সাগরদী ‍এলাকায় পিটিআইয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরিশালের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো গত উন্নয়ন দৃশ্যমান। যেসব বিদ্যালয় ২ সিফট চালু আছে, সেখানে ১ সিফটে চালানোর চেষ্টা করা হবে। এ ছাড়া শূন্য পদগুলো পূরণে দ্রুত চেষ্টা করা হবে। প্রাইমারি স্কুলগুলোতে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না এ কথাটা সত্য নয়।

আমাদের অনেক স্কুল আছে, যেখানে ভর্তির জন্য তদবির চলে। আমাদের যে অবকাঠামো আছে, তা দিয়েই প্রাথমিক বিদ্যালয় চালানো সম্ভব। তবে অনেক স্কুলে কেন মানসম্মত পড়াশোনা হচ্ছে না তা খতিয়ে দেখার পাশাপাশি মানোন্নয়নের চেষ্টা করা হবে।’তিনি আরো বলেন, ‘পিটিআইতে যেসব সুযোগ-সুবিধা আছে তা দিয়েই আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দিতে পারব। অবকাঠামো উন্নয়নের জন্য যথেষ্ট বরাদ্দ থাকলেও নানা কারণে আমরা কাঙ্ক্ষিত নির্মাণকাজ পাচ্ছি না।

ফলে আমরা উন্নয়ন কাজ যারা করে তাদের প্রসার ঘটাব। প্রশাসনের সবাইকে অনুরোধ করব যখন স্কুল খোলা থাকে তখন যেন শিক্ষকদের অন্য কাজে কম নিয়োগ করা হয়।’বর্তমানে ১৩ থেকে ১৪ রকম প্রাথমিক শিক্ষা চালু আছে দেশে জানিয়ে গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমি চাইলেও সেটা বন্ধ করতে পারব না। আমরা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে আজ এ পর্যন্ত এসেছি। তবে কেন আজ এমন অবস্থা? যাদের সামর্থ্য আছে তারা অলটারনেটিভ অপশন খুঁজে নিয়েছে।’

সভায় বিভাগের অপর পাঁচ জেলার প্রশাসক ও শিক্ষা প্রকৌশলীরা ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি লোকবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, বরিশাল প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নিলুফা ইয়াসমিনসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। পরে বরিশাল মহানগরীর ৩০০ প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার ‍উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়। সূত্রঃ দৈনিক কালের কন্ঠ

দৈনিক বরিশাল ২৪

আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন : গণশিক্ষা উপদেষ্টা

রবিবার, মার্চ ১৬, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী   ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা   ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী