নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে নাঃ সেলিমা রহমান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে নাঃ সেলিমা রহমান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ
A- A A+ Print

নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে নাঃ সেলিমা রহমান

১৭৭

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, স্বৈরাচার হাসিনা খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলো। খালেদা জিয়া কারো সাথে আপোষ করেনি। ষড়যন্ত্র চলছে নির্বাচন পিছিয়ে দেওয়ার কিন্তু বিএনপি তা মেনে নেবে না।

ধানের শীষ কে বিজয়ী করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৬ই আগস্ট) বিকালে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত মতবিনিময় সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বেগম সেলিমা রহমান।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এস এম শফিউল আজম শাহিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নং সহ-সাধারন সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বরিশাল জেলা বিএনপি’র সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান, জেলা বিএনপি সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিপন,জেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম, বিএনপির নেতা মিজানুর রহমান মজনু, জেলা যুবদলের সদস্য আওলাদ হোসেন, আরিফুর রহমান রতন, মনিরুজ্জামান মিল্টন, মো: মিলন খান, ইউপি সদস্য রিপন, ছাত্রনেতা এইচ এম রিয়াজ প্রমূখ।
অপরদিক একইসময় উপজেলার খানপুরা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান এর সভাপতিত্বে বিএনপির এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা বিএনপি নেতা এডভোকেট আবুল কালাম শাহীন , বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে নাঃ সেলিমা রহমান

শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান