নেত্রকোনায় কোনো ধরনের দুর্নীতি ও মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না: ডিসি আবদুল্লাহ জামান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নেত্রকোনায় কোনো ধরনের দুর্নীতি ও মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না: ডিসি আবদুল্লাহ জামান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৮, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

নেত্রকোনায় কোনো ধরনের দুর্নীতি ও মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না: ডিসি আবদুল্লাহ জামান

৮৭৮

তাহমিনা আকতার, বিশেষ প্রতিনিধি: নেত্রকোনায় কোনো ধরনের দুর্নীতি ও মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো: আবদুল্লাহ আল মাহমুদ জামান।

অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বরিশাল২৪-কে দেয়া সাক্ষাতকারে আবদুল্লাহ আল মাহমুদ জামান বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, সরকার আমাকে নেত্রকোনাবাসীর সেবা করার উদ্দেশ্যে নিযুক্ত করেছেন, আমি আমার দক্ষতা এবং সততা দিয়ে দ্বায়িত পালন করবো,  আমি আমার সবটুকু দিয়ে মানুষের সেবা করবো, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি নিজে যেমন দুর্নীতি করবো না তেমনই এখানে কাউকে করতেও দেবো না, সরকারি সেবাগুলো যাতে মানুষ নিরপেক্ষভাবে পেতে পারে সেটাই করা হবে।

আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা প্রসঙ্গে জনাব আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সরকারী সেবার পাশাপাশি মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেটি দেখাও আমাদের দ্বায়িত্বের অংশ তাই  আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে, এখানে কোনো ধরনের বিশৃংখলা বা মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না। কেউ যেনো অযথা হয়রানীর শিকার না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহবান জানান নেত্রকোনার সদ্য নিযুক্ত ডিসি আবদুল্লাহ আল মাহুমদ জামান।

সম্প্রতি গতো সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জারি করে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার ডিসি করা হয়েছে। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদ নগরে।

নেত্রকোনার নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান পটুয়াখালীর বাউফল উপজেলার নির্বাহী অফিসার ছিলেন। এরপরে পদন্নোতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হয়ে চাঁদপুরে যোগদান করেন। তার সততা আর কর্মদক্ষতায় প্রশংসীত হন।

পরে পদোন্নতি পেয়ে তিনি চাঁদপুরের ডিডিএলজি, কারিগরি শিক্ষা বোর্ডের সচিব, বিজেএমসির মূখ্য পরিচালন কর্মকর্তা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক ও সর্বশেষ ঢাকা জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

নেত্রকোনায় কোনো ধরনের দুর্নীতি ও মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না: ডিসি আবদুল্লাহ জামান

বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
৮৭৮

তাহমিনা আকতার, বিশেষ প্রতিনিধি: নেত্রকোনায় কোনো ধরনের দুর্নীতি ও মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো: আবদুল্লাহ আল মাহমুদ জামান।

অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বরিশাল২৪-কে দেয়া সাক্ষাতকারে আবদুল্লাহ আল মাহমুদ জামান বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, সরকার আমাকে নেত্রকোনাবাসীর সেবা করার উদ্দেশ্যে নিযুক্ত করেছেন, আমি আমার দক্ষতা এবং সততা দিয়ে দ্বায়িত পালন করবো,  আমি আমার সবটুকু দিয়ে মানুষের সেবা করবো, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি নিজে যেমন দুর্নীতি করবো না তেমনই এখানে কাউকে করতেও দেবো না, সরকারি সেবাগুলো যাতে মানুষ নিরপেক্ষভাবে পেতে পারে সেটাই করা হবে।

আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা প্রসঙ্গে জনাব আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সরকারী সেবার পাশাপাশি মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেটি দেখাও আমাদের দ্বায়িত্বের অংশ তাই  আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে, এখানে কোনো ধরনের বিশৃংখলা বা মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না। কেউ যেনো অযথা হয়রানীর শিকার না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহবান জানান নেত্রকোনার সদ্য নিযুক্ত ডিসি আবদুল্লাহ আল মাহুমদ জামান।

সম্প্রতি গতো সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জারি করে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার ডিসি করা হয়েছে। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদ নগরে।

নেত্রকোনার নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান পটুয়াখালীর বাউফল উপজেলার নির্বাহী অফিসার ছিলেন। এরপরে পদন্নোতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হয়ে চাঁদপুরে যোগদান করেন। তার সততা আর কর্মদক্ষতায় প্রশংসীত হন।

পরে পদোন্নতি পেয়ে তিনি চাঁদপুরের ডিডিএলজি, কারিগরি শিক্ষা বোর্ডের সচিব, বিজেএমসির মূখ্য পরিচালন কর্মকর্তা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক ও সর্বশেষ ঢাকা জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন