বিশ্ব শিক্ষক দিবস আজ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিশ্ব শিক্ষক দিবস আজ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৫, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

বিশ্ব শিক্ষক দিবস আজ

৬১৩

অনলাইন নিউজ: আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি উদযাপিত হচ্ছে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে। এবারের প্রতিপাদ্য- “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” কে সামনে রেখে সারাদেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।

রবিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয়েছে গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে দেশের বিভিন্ন স্তরের ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে।

প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে মনোনীত করা হয়েছিল, যাদের মধ্য থেকে চূড়ান্তভাবে এই ১২ জনকে বাছাই করা হয়েছে। সংবর্ধিত শিক্ষকদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক পর্যায়ের শিক্ষকরা।

শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে এবং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি করতেই বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের সূচনা। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৯৯৪ সাল থেকে বিশ্বের ১০০টিরও বেশি দেশে দিনটি পালিত হয়ে আসছে।

শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, তারা একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও আদর্শ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই শিক্ষার মান উন্নয়নে ও মানবসম্পদ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। এই উপলব্ধিতেই প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয় বিশেষ শ্রদ্ধার সঙ্গে।

দৈনিক বরিশাল ২৪

বিশ্ব শিক্ষক দিবস আজ

রবিবার, অক্টোবর ৫, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান