ডেঙ্গু শনাক্তে শের-ই-বাংলা মেডিকেলে কিটস সংকট : ডা. বাকির হোসেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ডেঙ্গু শনাক্তে শের-ই-বাংলা মেডিকেলে কিটস সংকট : ডা. বাকির হোসেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৩, ২০১৯ ২:১২ পূর্বাহ্ণ
A- A A+ Print

ডেঙ্গু শনাক্তে শের-ই-বাংলা মেডিকেলে কিটস সংকট : ডা. বাকির হোসেন

৪০

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু আতঙ্কে বরিশালের হাসপাতালগুলোতে রোগ পরীক্ষার হিড়িক পড়ায় ডেঙ্গু শনাক্তকরণ (এনএসওয়ান) কিটস সংকট দেখা দিয়েছে।

ডেঙ্গু শনাক্তকরণ (এনএসওয়ান) কিটস না থাকায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের এ পরীক্ষাটি বন্ধ রয়েছে।

একই সঙ্গে বরিশালের বেসরকারি হাসপাতাল গুলোতেও ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসওয়ান কিটস সংকট দেখা দিয়েছে।

এ কারণে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর নগরীর বিভিন্ন ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসওয়ান পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করে দেয়। এতে করে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

রোগীর স্বজনরা জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসওয়ান কিটস না থাকায় ওই পরীক্ষা বন্ধ রয়েছে।

কিটস সংকট দেখিয়ে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দিতে তাদের বাধ্য করা হচ্ছে। প্রশাসন এবং গণমাধ্যমের কাছে এ খবর গেলে বেসরকারি ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারগুলো ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত অর্থ নিতে না পেরে বৃহস্পতিবার সন্ধ্যার পর ডেঙ্গু শনাক্তের পরীক্ষা নিরিক্ষা বন্ধ করে দেয়। এতে রোগী ও তাদের স্বজনরা দিশেহারা হয়ে পড়েন।

তারা আরও জানান, বেসরকারি ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারগুলো ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসওয়ান পরীক্ষা বন্ধ করে দেয়ার খবর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে রাতেই মেয়র সাদিক আবদুল্লাহ কয়েকটি ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অভিযোগের সত্যতা পান। এসময় তিনি ডায়াগনস্টিক মালিকদের ডেকে সরকার নির্ধারিত ফি’র মধ্যে ডেঙ্গু রোগীদের পরীক্ষার নির্দেশ দিলে ফের পরীক্ষা শুরু হয়।

এদিকে বরিশালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে। শুধু ঢাকা থেকে আসা রোগী নয়, স্থানীয়ভাবেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অনেকে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪৬ জন নিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন ১১৪ জন রোগী।

ডেঙ্গুতে এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে দু’জন ও গৌরনদী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, ডেঙ্গু আক্রান্তদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। চিকিৎসকরা চেষ্টার কোনো ত্রুটি করছেন না। তবে শয্যার সংকট রয়েছে। এ কারণে ওয়ার্ডের মেঝেতে রেখে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে একটি পৃথক ওয়ার্ড চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। তা হলে শয্যা সংকট দূর যাবে।

পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, ডেঙ্গু পরীক্ষার এনএসওয়ান কিটস ও গ্লকোজ স্যালাইন মেডিকেলে আপাতত নেই। এ কারণে এনএসওয়ান পরীক্ষা নিরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদফতরকে জানানো হয়েছে।

ঢাকায় লোকও পাঠানো হয়েছে। আশা করা যায় ডেঙ্গু পরীক্ষার এনএসওয়ান কিট আগামীকালের মধ্যে বরিশালে পৌঁছাবে।

দৈনিক বরিশাল ২৪

ডেঙ্গু শনাক্তে শের-ই-বাংলা মেডিকেলে কিটস সংকট : ডা. বাকির হোসেন

শনিবার, আগস্ট ৩, ২০১৯ ২:১২ পূর্বাহ্ণ | আপডেটঃ আগস্ট ০৩, ২০১৯ ২:১৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও