বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)-এর কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বিএমপির ঊর্ধ্বতন ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় পুলিশের কার্যক্রম আরও গতিশীল, পেশাদার ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












