বরিশাল বোর্ডে ৫ হাজারে পুনঃনিরীক্ষায় পাস করেছে ৮ শিক্ষার্থী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল বোর্ডে ৫ হাজারে পুনঃনিরীক্ষায় পাস করেছে ৮ শিক্ষার্থী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০১৯ ৩:০০ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশাল বোর্ডে ৫ হাজারে পুনঃনিরীক্ষায় পাস করেছে ৮ শিক্ষার্থী

১৭

নিজস্ব প্রতিবেদক: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডের ৮ পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। আর ফল পুনঃনিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানায়, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৫ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী ১৬ হাজার ৭৮৫টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল।

গত ১৭ জুলাই উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফল অনুযায়ী বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৬৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন।

এরপর গত ১৮ জুলাই থেকে শুরু হয়ে ২৪ জুলাই পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করে বোর্ডগুলো। ফল পুনঃনিরীক্ষণে পত্র প্রতি ১৫০ টাকা আবেদন ফি গ্রহণ করা হয়।

১৭ জুলাই প্রকাশিত ফল অনুযায়ী এবছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী।

৮টি সাধারণ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ ভাগ। ৮ শিক্ষা বোর্ডে এ বছর ৪১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।

দৈনিক বরিশাল ২৪

বরিশাল বোর্ডে ৫ হাজারে পুনঃনিরীক্ষায় পাস করেছে ৮ শিক্ষার্থী

শুক্রবার, আগস্ট ১৬, ২০১৯ ৩:০০ অপরাহ্ণ
১৭

নিজস্ব প্রতিবেদক: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডের ৮ পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। আর ফল পুনঃনিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানায়, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৫ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী ১৬ হাজার ৭৮৫টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল।

গত ১৭ জুলাই উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফল অনুযায়ী বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৬৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন।

এরপর গত ১৮ জুলাই থেকে শুরু হয়ে ২৪ জুলাই পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করে বোর্ডগুলো। ফল পুনঃনিরীক্ষণে পত্র প্রতি ১৫০ টাকা আবেদন ফি গ্রহণ করা হয়।

১৭ জুলাই প্রকাশিত ফল অনুযায়ী এবছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী।

৮টি সাধারণ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ ভাগ। ৮ শিক্ষা বোর্ডে এ বছর ৪১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী