ঈদের সপ্তাহ পার হলেও বাসে অতিরিক্ত ভাড়া, ৯০ হাজার টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঈদের সপ্তাহ পার হলেও বাসে অতিরিক্ত ভাড়া, ৯০ হাজার টাকা জরিমানা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৯, ২০১৯ ১:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

ঈদের সপ্তাহ পার হলেও বাসে অতিরিক্ত ভাড়া, ৯০ হাজার টাকা জরিমানা

৩২

এস এম মনজুরুল হক: ঈদ শেষ হয়েছে প্রায় ১ সপ্তাহ হতে চললো, কিন্তু বাস মালিকদের ঈদ যেন শেষই হতে চায় না! ঈদের নাম করে এখনো মাঝারি ও দূরপাল্লার অনেক পরিবহনে সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নিচ্ছে।

অথচ ঈদের আগে চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয়ের সাথে হওয়া বৈঠকে আন্তঃজেলা বাস মালিক সমিতি কথা দিয়েছিলো তারা সরকার-নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেবে না। কেউ নিলে অভিযুক্ত পরিবহনের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে তাদের আপত্তি থাকবে না। তাদের এ প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানিয়েছিলাম।

কিন্তু কষ্টের বিষয় হলো, অনেক বাস মালিক তাদের এ প্রতিশ্রুতি রক্ষা করেননি। ঈদের প্রায় ১ সপ্তাহ পরেও অভিযোগ পাওয়া যাচ্ছে, অনেক পরিবহন বাড়তি ভাড়া নিচ্ছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার চট্টগ্রাম নগরীর কর্নেল হাট এলাকায় অভিযান পরিচালনা করি।

অভিযানে নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ও কুমিল্লা হতে চট্টগ্রামগামী অনেক বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগের প্রমাণ মেলে। বাসগুলোতে মালিক সমিতির দেয়া ভাড়ার তালিকা রাখা হলেও পরিবহনগুলো এ তালিকা মানছে না।

এ সকল রুটে এখনো নিজেদের করা ভাড়ার তালিকার চেয়ে রুটভেদে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। যাত্রীরা বলছেন ঈদের এতোদিন পরেও এ ধরনের বাড়তি ভাড়া নেয়াটা মেনে নেয়া যায় না। বাঁধন পরিবহনের বাসগুলোতে দেখা যায়, আসন সংখ্যার বাইরেও চলাচলের পথে টুল বসিয়ে অতিরিক্ত যাত্রী নেয়া হয়েছে।

এ বিষয়েও যাত্রীরা আপত্তি উত্থাপন করেন। সুতরাং বাড়তি ভাড়া নেয়ার অপরাধে আজ সোনাপুর থেকে চট্টগ্রামগামী বাঁধন পরিবহন এর ২টি বাস, মজু চৌধুরীর ঘাট থেকে চট্টগ্রামগ্রামী শাহী এক্সপ্রেস এর ১টি বাস এবং দাউদকান্দি থেকে চট্টগ্রামগামী দাউদকান্দি এক্সপ্রেস এর ১টি বাসকে ২০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সামনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করে দেয়া হয়।

অপরদিকে নগরীর ১০ নং রুটের একটি ফিটনেসবিহীন বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাসটির চালকের কোন লাইসেন্সও ছিলো না এবং বাড়তি ভাড়া নেয়ারও অভিযোগ প্রমাণিত হয়। আজকের অভিযানে ৫টি বাসকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান নিয়মিত চলবে।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: এস, এম, মনজুরুল হক
নির্বাহী ম্যাজিস্ট্রেট
বিআরটিএ, চট্টগ্রাম।

দৈনিক বরিশাল ২৪

ঈদের সপ্তাহ পার হলেও বাসে অতিরিক্ত ভাড়া, ৯০ হাজার টাকা জরিমানা

সোমবার, আগস্ট ১৯, ২০১৯ ১:২৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে