চাঁদপুরের কমিউনিটি পুলিশিং ব্যাবস্থা স্বর্গের মতো: এসপি জিহাদুল কবির - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁদপুরের কমিউনিটি পুলিশিং ব্যাবস্থা স্বর্গের মতো: এসপি জিহাদুল কবির - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৮, ২০১৯ ১:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

চাঁদপুরের কমিউনিটি পুলিশিং ব্যাবস্থা স্বর্গের মতো: এসপি জিহাদুল কবির

৯৭

নিজস্ব প্রতিনিধি,চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম- এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৭ অগস্ট) মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা ক্রিড়া সংস্থা ও চাঁদপুর ক্লাব এর যৌথ আয়োজনে ক্লাব মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান , বিদায়ী চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, চাঁদপুর ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মো. শহীদ উল্লাহ, পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফুটবল উপ কমিটির সাধারণ সম্পদক শাহীর হোসেন পাটওয়ারী।

চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, আমরা একে অপরকে পড়তে পারতাম। অনেক জটিল জটিল কাজ আমরা পরামর্শ করে সমাধান করেছি। যে মানুষের ভেতরে সত্যিকারের মানুষ লুকিয়ে থাকে তার মন-মনন হয় সুন্দর। তার দৃষ্টি হয় একটা আয়না। সে সুন্দরকে চিনতে পারে।

তিনি আরও বলেন, চাঁদপুর কাজ করার মতো চমৎকার একটি প্লাটফরম। ডিসি সম্মেলনে চাঁদপুরকে আলাদা মর্যাদা দেয়া হয়। সভ্যতার অনেক উচ্চতায় চাঁদপুরের অবস্থান।

যে উচ্চতায় পৌঁছতে পারলে মানুষ নান্দনিক সুন্দরকে লালন করে। এখানে মারামারি কাটাকাটি নেই। বিদায়ী পুলিশ সুপারের প্রতি আমার অনুরোধ থাকবে আপনি যেখানেই থাকেন চাঁদপুরকে লালন করবেন।

পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, চাঁদপুরে মাত্র ১বছর ১১দিন কাজ করেছি। এখানে পুলিশিংটা স্বর্গের মতো ছিলো। এই প্রথম কোনো জেলায় আমি ওয়ালেছ সাথে না নিয়ে ঘুমিয়েছি। এখানে আইনশৃঙ্খলা অন্য যে কোনো জেলার চেয়ে ভালো। এখানকার মানুষ খুবই সচেতন। যে কোনো সমস্যায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে।

তিনি আরও বলেন, অন্য যে কোনো জেলার চেয়ে চাঁদপুরে ভালো কেটেছে। এই জেলাকে প্রশাসনিক জেলা বলা যায়। এখানে প্রশানকে অনেক সম্মান করা হয়। কারণ এই জেলায় শিক্ষিত মানুষ, তারা আইন মেনে চলে। এখানকার কমিউনিটি পুলিশিং ব্যাবস্থা প্রশংসার দাবীদার।

চাঁদপুরবাসীকে খুব মিস করবো এবং টেনিস ক্লাবকেও মিস করবো। আপনারা লোকজনকে সম্মান করতে পারেন, ভালোবাসতে পারে। আর ভালোবাসা যে দেয় সে ভালোবাসা পায়। আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করবো।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় এমসয় চাঁদপুর ক্লাব ও ক্রিড়া সংস্থার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

চাঁদপুরের কমিউনিটি পুলিশিং ব্যাবস্থা স্বর্গের মতো: এসপি জিহাদুল কবির

বুধবার, আগস্ট ২৮, ২০১৯ ১:৩৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী