কৃষিবিদ থেকে ডিএমপি কমিশনার হয়ে ওঠার গল্প - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কৃষিবিদ থেকে ডিএমপি কমিশনার হয়ে ওঠার গল্প - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৯, ২০১৯ ১২:৫৯ অপরাহ্ণ
A- A A+ Print

কৃষিবিদ থেকে ডিএমপি কমিশনার হয়ে ওঠার গল্প

৭০

অনলাইন নিউজ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডিশনাল আইজিপি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার)। এর আগে, তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নওদাবন্দ বিল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ শওকত আলী ও মাতার নাম বেগম সুফিয়া খাতুন।

শিক্ষা জীবনে তিনি আলমডাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং আলমডাঙ্গা ডিগ্রি কলেজ হতে এইচএসসি পাশ করেন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে এগ্রিকালচার বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

অ্যাডিশনাল আইজিপি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) ৮ম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি এএসপি হিসাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, খাগড়াছড়ি জেলা ও মৌলভীবাজার জেলায় দায়িত্ব পালন করেন।

এরপর পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদে খাগড়াছড়ি জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসাবে ৭ এপিবিএন-পটুয়াখালী জেলা, ২ এপিবিএন-সুনামগঞ্জ জেলা, কুমিল্লা জেলায় পেশাদারিত্বের সাথে উপর অর্পিত দায়িত্ত্ব পালনকরেন।

তিনি অতিরিক্তি পুলিশ কমিশনার এবং পুলিশ কমিশনার হিসাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেন। তিনি ডিআইজি হিসেবে চট্রগ্রাম রেঞ্জ এবং ঢাকা রেঞ্জের দায়িত্ব পালন করেন।

এরপর পদন্নোতি প্রাপ্ত হয়ে অ্যাডিশনাল আইজিপি হিসাবে এন্টি টেররিজম ইউনিটে এবং পরবর্তীতে অ্যাডিশনাল আইজিপি হিসাবে পুলিশ হেডকোয়ার্টাসে যোগদান করেন। সর্বশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম।

পেশাদারিত্ব, সততা ও দক্ষতার স্বীকৃতি হিসাবে তিনি পরপর দুইবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম পদক লাভ করেন। ২০১৪ সালে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং ২০১৭ সালে ডিআইজি, ঢাকা রেঞ্জে দায়িত্বপালনকালে তিনি এই স্বীকৃতি পান।

অ্যাডিশনাল আইজিপি জনাব মোহাম্মদ শফিকুল ইসলামের সহধর্মিনী জনাব খাদিজাতুল কুবরা একজন গৃহিনী। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

কৃষিবিদ থেকে ডিএমপি কমিশনার হয়ে ওঠার গল্প

বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৯ ১২:৫৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী