গাজীপুরে ওপেন হাউজ ডে পালিত
নিজস্ব প্রতিনিধি: গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, পিপিএম বার, বিপিএম বার মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার উদ্দ্যোগে ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর আলী খানের সভাপতিত্বে কাশিমপুর থানার মাঠ প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ সোহরাব হোসাইন ।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ কাশিমপুর থানা এলাকার সকল পেশাজীবির জণসাধারন।












