যানজট নিরসনে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সময় এসেছে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪যানজট নিরসনে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সময় এসেছে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০১, ২০১৯ ১:৩৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

যানজট নিরসনে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সময় এসেছে

৬৮
অনলাইন নিউজ: ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল শহরের বাইরে নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, বাস টার্মিনালগুলো সরিয়ে নেওয়ার সময় এসেছে। এগুলো সরাতে হবে। কারণ টার্মিনালগুলো বাস ডিপোতে পরিণত হয়েছে।

নিয়ম অনুযায়ী বাস ডিপো নগরীর বাইরে থাকার কথা। গতকাল সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মহানগরীর বাস ব্যবস্থাপনার উন্নয়নে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা শহরে বাস-বে নেই। এতে করে বাস থামে রাস্তায়। ফলে পেছনে দীর্ঘ লাইন সৃষ্টি হয়। ১৬৭টি বাস স্টপেজ আমরা চিহ্নিত করেছি। এখন কিছুটা হলেও যানজট নিরসন হচ্ছে। কিন্তু এটি স্থায়ী সমাধান নয়।

যদি নিরাপদ সড়ক আমরা তৈরি করতে না পারি, তাহলে জনগণের যে ক্ষোভ আমরা অতীতে দেখেছি সেটা কিন্তু থেমে থাকবে না। তৈরি হবে জন-রোষানল। ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন মানার সংস্কৃতির পাশাপাশি ভৌত অবকাঠামো উন্নয়ন করতে হবে।

ডিএমপি প্রধান বলেন, ডিএমপি কমিশনার হিসেবে আমি গত পৌনে ৫ বছরে বাস মালিক-শ্রমিকদের সঙ্গে বার বার বসেছি। বেশকিছু সমস্যা চিহ্নিত করে সেগুলো থেকে উত্তরণের উপায় খুঁজেছি।

কিন্তু এর সঙ্গে বাস মালিক-শ্রমিক এবং পুলিশের বাইরেও সিটি করপোরেশন, ওয়াসাসহ অনেকগুলো সংস্থা জড়িত। সেসব সংস্থার সমন্বয়ের অভাবে কাক্সিক্ষত ফলাফল পাইনি।

এ সময় আরও বক্তব্য রাখেন ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রমুখ। আলোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাস মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

যানজট নিরসনে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সময় এসেছে

রবিবার, সেপ্টেম্বর ১, ২০১৯ ১:৩৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী