চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০২, ২০১৯ ৩:২২ পূর্বাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

৭৭

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা এলাকায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার পুলিশ সহকারী মো. আজমল হোসেন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৯৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি, চঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকার মো. আফসার আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩৮)।

রোববার দিবাগত রাত ১টার দিকে র‌্যাবের পাঠানো ই-মেইল থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নিমতলা হতে শান্তির মোড় গামী পাকা রাস্তার পশ্চিমে ফকিরপাড়া মহল্লার স্পোর্টস কর্ণারের সামনে ১জন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।

খবর পাবার পর র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত সে এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৯৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে শহিদুলকে গ্রেপ্তার করে।

এ সময় ২টি মোবাইল ফোন, সীমকার্ড ৩টি, মেমোরী কার্ড ১টি, ১টি মোটরসাইকেল ও নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, কোম্পানী কমান্ডার পুলিশ সহকারী মো. আজমল হোসেন।

দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

সোমবার, সেপ্টেম্বর ২, ২০১৯ ৩:২২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী