আগৈলঝাড়ায় আশ্রয়হীন মুক্তিযোদ্ধার চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আগৈলঝাড়ায় আশ্রয়হীন মুক্তিযোদ্ধার চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৩, ২০১৯ ১০:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

আগৈলঝাড়ায় আশ্রয়হীন মুক্তিযোদ্ধার চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

৬১

শামীম আহমেদ: ক্ষিতিশ সরকার, বয়সের ভারে আজ নূব্জ। ’৭১এর টগবগে যুবক ক্ষিতিশ জাতির পিতার আহ্বানে সারা দিয়ে নিজেকে যুক্ত করেছিলেন পরাধীনতার কবল থেকে দেশকে মুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে।

মুক্তিযুদ্ধ শেষে বিজয়ী যোদ্ধা স্বাধীন দেশে বাড়ি ফিরে দেখতে পান পাক সেনাবাহিনীরা তার একমাত্র বসত ঘরটি পুড়িয়ে দিয়েছে আগুনে।

কোনও সম্বল ছিলা না তার একখানা ঘর তোলার। সংসার বঁচাতে বাধ্য হয়ে নিজেকে নিয়োজিত করেছিলেন দিন মজুরের কাজে।

একটি বসত ঘরের অভাবে স্ত্রী ও সন্তানদের নিয়ে আজ পর্যন্ত থাকেন ভাড়া বাড়িতে। ক্ষিতিশের স্বপ্ন ছিলে বসত ঘর তুলবে, বৃদ্ধ বয়সে সেখানে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। সে আশা আর পূরণ হল না তার।

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রামের গৌরাঙ্গ লাল সরকারের ছেলে ক্ষিতিশ সরকার মুক্তিযুদ্ধে বিজয়ী হলেও জীবন সংগ্রামে আজ তিনি পরাজিত। কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন এই যোদ্ধা। অর্থাভাবে পরিবার সদস্যরা চিকিৎসাও করাতে পারছে না তাঁর।

ভাতার টাকায় চলে ছেলের পড়াশুনা, সংসারের খরচ। মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকারের স্ত্রী মেনুকা সরকার এক বছর পূর্বে তার স্বামী ক্ষিতিশ অসুস্থ হয়ে পরলে তাকে ডাক্তার স্টোক করার কথা জানিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

ক্ষিতিশের চিকিৎসায় প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন বলেও জানিয়ে দেন ওই চিকিৎসক। টাকার অভাবে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয় তাকে। নুন আনতে পান্তা ফুরানো ক্ষিতিশের পরিবারে এত টাকা যোগানো ছিল অসম্ভব।

তাই চিকিৎসা বিহীন অবস্থায় ক্ষিতিশ আগস্ট মাসের প্রথম দিকে পুনরায় ব্রেণ স্টোক করেন। ক্ষিতিশের মেয়ে ললিতা সরকার বৃষ্টি বলেন, তার বাবার চিকিৎসা করাতে না পারায় দ্বিতীয়বার অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অর্থের অভাবে তার বাবা মুক্তিযোদ্ধা ক্ষিতিশের ভালো চিকিৎসা করাতে না পেরে তাকে আগৈলঝাড়ার ভাড়া বাসায় নিয়ে আসেন তারা।

বর্তমানে চিকিৎসা বিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন মুক্তিযোদ্ধা ক্ষিতিশ। মুক্তিযোদ্ধাদের আবাসনে প্রধানমন্ত্রী কয়েক দফায় বসত ঘর দিলেও তার একটি ঘর ভাগ্যে জোটেনি মুক্তিযোদ্ধা ক্ষিতিশের।

দেশ রক্ষার মহান যোদ্ধা আশ্রয়হীন ক্ষিতিশিরে পরিবার মুক্তিযোদ্ধা ও তার প্রজন্মর বসতির জন্য একটি ঘর ও তার তাঁর সুচিকিৎসায় দক্ষিাণাঞ্চলীয় মুজিব বাহিনীর প্রধান, জাতির পিতার ভাগ্নে, জামুকা’র অন্যতম সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকারের সার্বিক পরিস্থিতির কথা স্বীকার করে বলেন, তিনি সমাজ কল্যান মন্ত্রণালয়ের সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্যারের সাথে কথা বলেছেন।

সেখান থেকে কিছু সুবিধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে ক্ষিতিশ সরকারকে কিছু সুবিধা প্রদান করতে পারবেন। তবে এই সুবিধা তাঁর জন্য সাময়িক।

ক্ষিতিশ সরকারের স্থায়ী সমস্যা সমাধানে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি স্যার ও মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র সমাধান করতে পারেন।

দৈনিক বরিশাল ২৪

আগৈলঝাড়ায় আশ্রয়হীন মুক্তিযোদ্ধার চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০১৯ ১০:৫৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী