টঙ্গী সরকারি হাসপাতালে বিয়ের আয়োজন! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪টঙ্গী সরকারি হাসপাতালে বিয়ের আয়োজন! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৬, ২০১৯ ১১:২০ অপরাহ্ণ
A- A A+ Print

টঙ্গী সরকারি হাসপাতালে বিয়ের আয়োজন!

৮৮

অনলাইন নিউজ: শুক্রবার দুপুরে বৌভাত। তাই বৃহস্পতিবার বিকাল থেকে উচ্চশব্দে বাংলা-হিন্দি গান বাজছে। মাঝে মধ্যে নাচও হচ্ছে। আর পাশের রুমেই শুয়ে আছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা।

এই বিয়ের আয়োজন করা হয়েছে গাজীপুরের টঙ্গী সরকারি হাসপাতালে (বর্তমানে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল)-এর তৃতীয় তলায়।

হাসপাতালের বাবুর্চি আলী আজগরের মেয়ে সুমি আক্তারের বিয়ের আয়োজন হয়েছে ওই সরকারি হাসপাতালের ভেতরে। বিয়ের আয়োজনের অনুমতি দিয়েছেন ওই হাসপাতালের পরিচালক ডা. কমর উদ্দিন।

এলাকাবাসী ও হাসপাতালের কয়েকজন চিকিৎসক জানান, হাসপাতালের বাবুর্চি আলী আজগর হাসপাতালের ভেতরেই বসবাস করেন।

এদিকে হাসপাতালের পরিচালক কমর উদ্দিনের বিরুদ্ধে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে হাসপাতালে মোটরসাইকেল পার্কিং করার জন্য ১৫০ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখে গেছে, হাসপাতালের নতুন ভবনের সামনে প্যান্ডেল সাজানো হয়েছে। নিচতলায় শুক্রবার দুপুরে বৌভাতের আয়োজন করা হয়েছে।

তৃতীয় তলায় ডেঙ্গু রোগীদের জন্য নির্দিষ্ট ওয়ার্ডের পাশের একটি কক্ষে আয়োজন করা হয়েছে গায়ে হলুদ। সেখানে বাংলা-হিন্দি গান বাজানো হচ্ছে। গানের তালে তালে ছেলেমেয়েরা নাচও করছে।

হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলায় রোগীদের বেড। আর নিচতলায় একটি কক্ষে রাখা হয়েছে রান্নার দ্রব্যাদি। হাসপাতালে বিয়ের আয়োজন করায় রোগীরা যেমন বিরক্ত হচ্ছেন তেমনি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ডেঙ্গু ওয়ার্ডের এক রোগীর স্বজন সালমা আক্তার বলেন, এটি হাসপাতাল নাকি কমিউনিটি সেন্টার। একটি সরকারি হাসপাতালের ভেতরে বিয়ের আয়োজন করে গান বাজনা হচ্ছে। আর রোগীরা পাশের ওয়ার্ডে কাতরাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, বিকাল থেকে হাসপাতালে গান বাজানো হচ্ছে। এখন হাসপাতাল ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক কমর উদ্দিন বলেন, আলী আজগর হাসপাতালের একজন স্টাফ। তাই তার মেয়ের বিয়ের আয়োজনের অনুমতি দিয়েছি। তাতে অসুবিধা কি আছে?

দৈনিক বরিশাল ২৪

টঙ্গী সরকারি হাসপাতালে বিয়ের আয়োজন!

শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০১৯ ১১:২০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী