বেনাপোলে ২৫ হাজার আমেরিকান ডলারসহ আটক-১
বেনাপোল প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আমড়াখালী চেকপোষ্ট সদস্যরা ২৫০০০ হাজার আমেরিকান ডলার সহ রাকেশ মন্ডল (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে।
বুধবার সন্ধ্যার সময় তাকে আটক করে।তার বাড়ি ভারতের ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার সুরাখালি গ্রামের গোলাম মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন রাকেশ মন্ডল ভারতীয় বিজনেস ভিসা নিয়ে সব সময় যাওয়া আসা করে থাকে। আর তার এ কাজে চেকপোষ্টের কয়েকজন কুলি সহযোগীতা করে থাকে আটক আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বেড়িয়ে পড়বে তাদের নাম।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।
অভিযানের অংশ হিসাবে আমড়াখালী চেকপোষ্টে কর্মরতহাবিলদার মোঃ আশেক আলী এর নের্তৃত্বে একটি তল্লাশিঅভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে বেনাপোল হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৫-২১৬৪) একটি এসি বাস তল্লাশীকালীন সন্দেহজনক একজন ভারতীয় নাগরিকের পরিহিত কেডস তল্লাশী করে কেডসের সোল এর নিচে হতে ২৫০০০ ইউএস ডলার উদ্ধার করা হয় এবং সাথে ৩৭৭০ টাকা,
ইমিটেশন ১.৫ কেজি, থ্রী পিস ০৪ টি, শাড়ী ০১ টি, শার্ট ০৩ টি ও ০১ টি মোবাইলসহ তাকে হুন্ডি ব্যবসায়ী হিসেবে আটক করা হয়।
আটককৃত হুন্ডি এবং চোরাচালানী মালামালেরসর্বমোট সিজার মূল্য ২১,৬৬,৭৭০/- (একুশ লক্ষ ছেষট্টি হাজার
সাতশত সত্তর) টাকা। আটককৃত আসামী রাকেশ মন্ডলের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।












