বরিশালে ট্রাকভর্তি ইলিশ মাছ ছিনতাই, গ্রেফতার-৩ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ট্রাকভর্তি ইলিশ মাছ ছিনতাই, গ্রেফতার-৩ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৪, ২০১৯ ৭:১৩ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে ট্রাকভর্তি ইলিশ মাছ ছিনতাই, গ্রেফতার-৩

৬৩

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর মহিপুর থেখে গোপালগঞ্জ যাওয়ার পথে বরিশাল-ঢাকা মহাসড়কে ছিনতাই হওয়া ৫মন ইলিশ মাছ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত দুটি পিকআপ ও ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, পিকআপ মালিক বিশ্বজিৎ সরকার, পিকআপ চালক তাপস সরকার ও তাদের সহযোগী মোঃ মনিরুজ্জামান। যদিও ঘটনার সাথে জড়িত মুন্না মোল্লা ওরফে নূরে আলম ও রাশেদ নামে আরো ২ জনকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেমর) বেলা ১২ টায় বরিশাল নগরের লুৎফর রহমান সড়কস্থ মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর এর কার্যালয়ে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন জানান, মাছ ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার বাদী জালাল পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর বন্দর থেকে দেড়লাখ টাকা মূল্যের ৫ মন ইলিশ মাছ ক্রয় করেন। মৎস ব্যবসায়ী জালাল ও তার শ্যালক এলাহি গত ১০ সেপ্টেম্বর ইলিশ মাছগুলো একটি পিকআপ ভ্যান ভাড়া করে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। ওই পিকআপ ভ্যানের চালক তাপস সরকারর ১১ সেপ্টেম্বর ভোররাতের দিকে পিকআপটি বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন অমৃত গুড়া মশলার ফ্যাক্টরির সামনের ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে থামায়।

এসময় সেখানে মোটরসাইকেলে করে পলাতক আসামী মুন্না মোল্লা ওরফে নূরে আলম ও গ্রেফতারকৃত মনিরুজ্জামান হাজির হন। ঘটনার সময় গ্রেফতার অপর আসামী বিশ্বজিৎ সরকার পাশের রাস্তার মোড়ে অবস্থান নেয়। পরে তারা ইলিশবহনকারী পিকআপটিকে চালক তাপসের সহায়তায় মহাসড়কের পাশের শাখা রোডে নিয়ে যায় এবং মৎস ব্যবসায়ী জালাল ও তার শ্যালককে পিকআপ থেকে নামিয়ে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। এর পরপরই অন্য একটি পিকআপ এনে ইলিশ মাছগুলো সেটাতে তুলে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে আসামীরা। অপরদিকে তাপস চালক তার পিকআপ নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

১২ সেপ্টেম্বর বিষয়টি এয়ারপোর্ট থানাকে অবহিত করা হলে পুলিশের ৩ টি চৌকশদল অভিযানে নামে। অভিযানে নেমে ২৪ ঘন্টার মধ্যেই ৩ জনকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া ৫ মণ ইলিশ উদ্ধার করা হয়।

এদিকে গ্রেফতার হওয়া আসামীরা আদালতে ঘটনার সাথে জড়িত সকলের নাম উল্লেখ করে জবানবন্দী দিয়েছে। পাশাপাশি আদালতের মাধ্যমে মাছগুলো ব্যবসায়ীদেরন কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোকতার হোসেন।

তিনি আরো জানান, ছিনতাইয়ের ঘটনার আগে মহিপুর থেকে বরিশাল আসতে পিকআপ চালক তাপস সরকারের মোবাইলে প্রায় ৩০ টির মতো কল আসে। যার মাধ্যমে সে নিজের অবস্থান জানাচ্ছিলো ছিনতাইকারীদের।

অভিযানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আব্বাস উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম আব্দুর রহমান মুকুলসহ থানা পুলিশের সদস্যরা অংশগ্রহন করে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ট্রাকভর্তি ইলিশ মাছ ছিনতাই, গ্রেফতার-৩

শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৯ ৭:১৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী