রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রথম বর্ষপূর্তি উদযাপন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রথম বর্ষপূর্তি উদযাপন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১২:০৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

৬৪

অনলাইন নিউজ: রংপুরে মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) প্রথম বর্ষপূর্তি নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার দুপুরে রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠ থেকে একটি বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

দুপুর ১টায় রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ও আরপিএমপি কমিশনার মোঃ আব্দুল আলীম মাহমুদ যৌথভাবে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় প্রকৃতিতে বিরাজ করছিলো বৈরি আওহাওয়া। আর এই বৈরি আবহাওয়া ও প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রায় আরপিএমপি এর কোতয়ালী, পশুরাম, হাজিরহাট, মাহিগঞ্জ, হারাগাছ এবং তাজহাট থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা, সদস্য এবং কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

পরে সন্ধ্যায় ৭টায় নগরীর জিরো পয়েন্ট থেকে ৩ কিলোমিটার উত্তরে গঙ্গাচড়া রোডে মেট্রোপলিটন পুলিশ লাইন্সে প্রতিষ্ঠা দিবস উদ্বোধন, ডকুমেন্টারী প্রদর্শণ, নাগরিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় সভাপতির বক্তব্য রাখেন কমিশনার মোঃ আব্দুল আলীম মাহমুদ।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ই সেপ্টেম্বর রোববার থেকে আরপিএমপি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন।

প্রকাশ, ২০১১ সালের ৮ই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফরকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রতিশ্রæতি দেন। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১০ ডিসেম্বর ১ হাজার ১৮৫টি পদ নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয় এবং ১৯ এপ্রিল তা গেজেট আকারে প্রকাশিত হয়।

গত বছরের ফেব্রæয়ারি মাসে জাতীয় সংসদে রংপুর মহানগরী পুলিশ বিল-২০১৮ পাস হয়। প্রায় ১০লাখের বেশী জনসংখ্যা নিয়ে ২শ’ ৩৯দশমিক ৭২বর্গ কিলোমিটার আয়তনের রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এর কার্যক্রম কোতয়ালী, পরশরাম, হাজিরহাট, মাহিগঞ্জ, হারাগাছ এবং তাজহাট এই ৬টি থানা নিয়ে শুরু হয়।

দৈনিক বরিশাল ২৪

রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রথম বর্ষপূর্তি উদযাপন

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১২:০৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী