বাকেরগঞ্জে মোবাইল কোর্ট অভিযান, অর্ধ লাখ টাকা জরিমানা
শাহাজাদা হিরা: বাকেরগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জেল জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুনসী ১নং ওয়ার্ড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়। এ সময় সুরেশ সরিষার তেলের মোড়ক পরিবর্তন করে সুরোজ মোড়কে বাজারজাত করার পাশাপাশি মিথ্যা বিজ্ঞাপন দারা ভোক্তাদের প্রতারিত করার অপরাধে মোঃ আলী হোসেনকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় তাকে দন্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ।












