৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিবে ‘গোমেড কিট’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিবে ‘গোমেড কিট’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১:২৭ অপরাহ্ণ
A- A A+ Print

৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিবে ‘গোমেড কিট’

৬৯

অনলাইন নিউজ: মাত্র ৫৯ মিনিটে গ্রাহকের কাছে ওষুধ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে যাত্রা শুরু করল অনলাইন ভিত্তিক ওষুধ ডেলিভারি প্ল্যাটফর্ম ‘গোমেড কিট’। ওয়েবসাইটের পাশাপাশি স্মার্টফোন ভিত্তিক অ্যাপস এ কাজ করবে গোমেড কিট। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে গোমেড কিট এর কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে গোমেড কিট এর সম্পর্কে বলা হয়, ব্যস্ততম শহরে দ্রুত সময়ে ওষুধ পৌঁছে দেওয়া এবং প্রেসক্রিপশন বিহীন ওষুধ বিক্রির বিপরীতে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ কেনার সচেতনতার উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয় প্ল্যাটফর্ম টি। সোহানুর রহমান এবং সৌরভ আজম নামের দুই তরুণ উদ্যোক্তা গড়ে তোলেন গোমেড কিট।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ১০ বছর আগেও দেশের স্বাস্থ্যসেবার যে অবস্থা ছিল তার আমূল পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ১০ বছরে স্বাস্থ্যখাতের যে উন্নতি হয়েছে তা আগের ৩০ বছরেও কোন সরকার করতে পারেনি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছে এখন স্বাস্থ্যসেবা। আর এখন তো টেলি মেডিসিনের সময়।

গোমেড কিট এর প্রশংসা করে পলক আরও বলেন, এধরনের উদ্যোগ স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনবে। শিক্ষার সাথে ইন্টারনেটকে জুড়ে দিলে দারুণ কিছু হয়। যার বাস্তব উদাহরণ গোমেড কিট। এবারের বাজেটে প্রধানমন্ত্রী স্টার্টআপ দের জন্য ১০০ কোটি টাকা বাজেট রেখেছে। এমন দেশীয় স্টার্টআপ যেন গ্লোবাল প্ল্যাটফর্মে পরিচিতি পেতে পারে তার জন্য আমাদের তরফ থেকে সার্বিক সহায়তা থাকবে। সফটওয়্যার এবং আর্থিক সহায়তা থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ‘গোমেড কিট’-এর উদ্যোগের প্রশংসা করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহানুর রাহমান ও সৌরভ আজমের এই উদ্যোগ ব্যস্ততম শহর ঢাকায় অনেকের উপকারে আসবে। জরুরি প্রয়োজন মেটাতে সব খাতেই এমন সেবা চালু করা প্রয়োজন। তথ্যপ্রযুক্তির যুগে এভাবেই একের পর এক উদ্ভাবনীতে দেশ এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতি শমী কায়সার বলেন, আইসিটি ইকো সিস্টেমের মধ্যে সার্ভিস ডেলিভারি একটা বড় জায়গা। সেখানে গোমেড কিট একটা বড় ভূমিকা রাখবে বলে আমাদের আশাবাদ। একই সাথে, আমাদের দেশে বিভিন্ন ধরনের রোগ নিয়ে এখন পর্যন্ত সেন্ট্রাল কোন ডাটাবেজ নেই। এই প্ল্যাটফর্ম টি তেমন একটি তথ্য ভাণ্ডার হিসেবেও আমাদের সেবা দেবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বেসিস এর পরিচালক দিদারুল আলম সানী, উইমেন এন্ড ই – কমার্সের সভাপতি নাসিমা আক্তার নিশা।

প্রসঙ্গত, বর্তমানে শুধু ঢাকা শহরে ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা করছে গোমেড কিট। পরবর্তীতে এটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা।

দৈনিক বরিশাল ২৪

৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিবে ‘গোমেড কিট’

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১:২৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্