ফেসবুকের আদলে দেশে তৈরি হলো ‘হার্টসবুক’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফেসবুকের আদলে দেশে তৈরি হলো ‘হার্টসবুক’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০১৯ ৪:৩৮ অপরাহ্ণ
A- A A+ Print

ফেসবুকের আদলে দেশে তৈরি হলো ‘হার্টসবুক’

৫৯

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আদলে যাত্রা শুরু করেছে দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘হার্টসবুক’ (heartsbook.com) বা এইচবি। এতে ফেসবুকের মতোই বিভিন্ন ফিচার রয়েছে। বাড়তি হিসেবে থাকছে টিভি দেখার অপশন ও তালিকায় ১০ হাজার পর্যন্ত বন্ধু সংযুক্ত করার সুযোগ।

রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে কেক কেটে হার্টসবুকের উদ্বোধন ঘোষণা করা হয়।

হার্টসবুক সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেসবুকের মতোই হার্টসবুক বা এইচবিতে থাকছে লাইক, কমেন্ট ও শেয়ারিং সিস্টেম। হার্টসবুকে টিভি দেখার পাশাপাশি আরও থাকছে ম্যাসেঞ্জার, ফটো, অডিও-ভিডিও পোস্ট করার অপশন। প্রচুরসংখ্যক স্টিকার ও কয়েন সেন্ড করা যাবে এতে।

heartbook

উদ্বোধনকালে হার্টসবুকের চেয়ারম্যান অ্যান্ড সিইও মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল বলেন, বিশ্বে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ‘হার্টসবুক’ জনগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করছি, শিগগিরই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, চীন, জাপান, মালয়েশিয়া ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ আমেরিকাসহ সারা বিশ্বে হার্টসবুকের ইউজার বৃদ্ধি পাবে।

যেকোনো স্মার্টফোনের গুগল প্লে স্টোর থেকে ‘হার্টসবুক’ লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোডের পর সাইনআপ করে সহজেই হার্টসবুক ব্যবহার করবে বলেও জানান তিনি।

হার্টসবুকের ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর মাহাবুবা মোহাম্মদ বাবন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর শামিমা সরকারসহ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, মালয়েশিয়া, হংকং, ইউক্রেন, তাইওয়ান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, সোমালিয়া, নাইজেরিয়া ও ফিলিপাইনের হার্টসবুকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

ফেসবুকের আদলে দেশে তৈরি হলো ‘হার্টসবুক’

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৯ ৪:৩৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্