বরিশালে মীনা দিবসে চিত্রাংকন প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ
শামীম আহমেদ:“মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেঁসে খেলে” এই শ্লোগানকে সামনে রেখে আগৈলঝাড়ায় মীনা দিবস উপলক্ষে র্যালী, চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে শিশু শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগীতা, আলোচনাসভা ও বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাকটর মো. শফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রিতীশ বিশ্বাস, সুনীল দেবনাথ, জামাল হোসেন গাজী, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক শাহ আলম সেরনিয়াবাত, অঞ্জলী রানী, মাধুরী বিশ্বাস, অর্পনা রানী হাওলাদার, গীতা রানী বিশ্বাস প্রমুখ।












