অক্টোবরে শুরু হচ্ছে ডিজিটাল আইসিটি মেলা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অক্টোবরে শুরু হচ্ছে ডিজিটাল আইসিটি মেলা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৭, ২০১৯ ৫:২৭ অপরাহ্ণ
A- A A+ Print

অক্টোবরে শুরু হচ্ছে ডিজিটাল আইসিটি মেলা

৫৬

অনলাইন নিউজ:আগামী ১০ অক্টোবর থেকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট কম্পিউটার সিটি সেন্টারে বড় পরিসরে শুরু হতে যাচ্ছে ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯।

১০ম বারের মত অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তর আইটি পণ্যের শপিং মল হিসেবে ইতিমধ্যেই পরিচিত ও জনপ্রিয় কম্পিউটার সিটি সেন্টার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।

প্রথম থেকে ১৪ম তলা পর্যন্ত ২ লক্ষ ২৪ হাজার বর্গফুট এলাকা জুড়ে এ মার্কেটে প্রায় ৬৫০টির অধিক প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি শিল্পের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও কলাকৌশল এ মেলায় প্রদর্শন করবে। এবার মেলার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে বিশ্বখ্যাত কয়েকটি ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান।

দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিয়ে, বহু প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষেই এ মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে।

প্রতি বছরের ন্যায় এবারও বিশেষ আয়োজন হিসেবে থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আইসিটি কুইজ, ফ্রি গেমিং ও ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন ফ্রি টিকেট বুকিং প্রভৃতি সুবিধা। এজন্য মেলার প্রবেশদারসহ রাজধানীর পুরো এলিফ্যান্ট রোডকে বর্ণাঢ্যভাবে সাজানো হবে।

ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ড. জামিলুর রেজা চৌধুরী, শেখ ফজলে ফাহিম, মো. হেলাল উদ্দিন।

এবারের মেলার আয়োজন সম্পর্কে ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯–এর আহ্বায়ক ও কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহসান বলেন, এবারের আইসিটি মেলাকে বৃহৎ আকারে করা হচ্ছে। পুরো শপিং মল জুড়ে চলবে প্রযুক্তি পণ্যের বেচাকেনা ও নতুন প্রযুক্তিপণ্যের প্রদর্শনী।

তিনি বলেন, মেলায় থাকবে নানা ছাড় উপহার। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব মানুষের হাতে ডিজিটাল পণ্য তুলে দেওয়ার প্রয়াসে এবারের আয়োজন হবে আরও জমজমাট। আশা করছি, এবার হাজার হাজার মানুষ মেলায় আসবেন। তাঁদের নিরাপত্তাসহ নির্বিঘ্নে মেলার আয়োজনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

অক্টোবরে শুরু হচ্ছে ডিজিটাল আইসিটি মেলা

শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯ ৫:২৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্