ক্যানসার-রোধী ওষুধের অনুমোদন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ক্যানসার-রোধী ওষুধের অনুমোদন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩০, ২০১৯ ১:০৫ অপরাহ্ণ
A- A A+ Print

ক্যানসার-রোধী ওষুধের অনুমোদন

অনলাইন নিউজ:প্রথমবারের মতো ইউরোপে অনুমোদন দেয়া হয়েছে নতুন এক ধরনের ক্যানসার-রোধী ওষুধ, যাকে ডাক্তাররা ‘যুগান্তকারী’ হিসেবে আখ্যা দিয়েছেন। এই ওষুধ যুক্তরাজ্যে যেসব ডাক্তার পরীক্ষা করেছেন, তারা বলছেন প্রকৃত অর্থেই এটি দারুণ এক ওষুধ। এর ফলে আরো বেশি রোগীকে সুস্থ  করা ও পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে আনা সম্ভব হবে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, নতুন এ ওষুধকে বলা হচ্ছে ‘ল্যারোট্রেসটিনিব।’ এই ওষুধের প্রথম উপকারভোগীদের মধ্যে একজন শার্লোত্তে স্টিভেনসন। ২ বছর বয়সী এই শিশু থাকে বেলফাস্টে। তার শরীরের কানেকটিভ কোষে ক্যানসার ধরা পড়েছিল। পরীক্ষামূলকভাবে তার চিকিৎসায় ল্যারোট্রেসটিনিব ব্যবহার করা হয় গত এক বছর ধরে। তার মা ইসথার বলেন, ‘আমরা জানতাম যে, আমাদের কাছে বিকল্প খুব কম।

কাজেই আমরা পরীক্ষামূলক চিকিৎসায় অংশ নিতে সম্মতি জানাই। সেজন্য আজ আমি খুশি। আমরা দেখছি যে, শার্লোত্তে খুব দ্রুতগতিতে বাড়ছে। তার এখন যে জীবনীশক্তি তা দেখে আমরা বিস্মিত। জীবনের যেটুকু সে হারিয়েছিল, এখন সে তা পুষিয়ে নিচ্ছে। সে এখন তুলনামূলকভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তার টিউমারের বিরুদ্ধে ওই ওষুধ দারুণ প্রভাব ফেলেছে।’

শার্লোত্তের কোষে টিউমার দেখা দেয় এক ধরনের জীনগত অস্বাভাবিকতার কারণে। তার ডিএনএ’র একটি অংশ দৈবক্রমে অন্য আরেকটির সঙ্গে একীভূত হয়ে গিয়েছিল। এই বিকৃতির কারণেই ক্যানসার বাসা বাঁধে তার শরীরে। এ ধরনের সমস্যা অনেকের ব্রেন, কিডনি, থাইরয়েড ক্যানসারেও দেখা যায়।

শার্লোত্তের চিকিৎসা হয়েছিল যেই রয়্যাল মার্সডেন হসপিটালে, সেখানকার একজন ডাক্তার জুলিয়া সিশম বলেন, ‘এটি সত্যিই দারুণ একটি জিনিস। নানা ধরনের ক্যানসারে এটি কার্যকরী। একটিতেই সীমাবদ্ধ নয়।’ তিনি আরো বলেন, নির্দিষ্ট কোনো ক্যানসারের জন্য নয়, এই ওষুধ মূলত জীনগত অস্বাভাবিকতাকেই টার্গেট করে। ফলে নানা ধরনের ক্যানসারের ক্ষেত্রেই এটি কার্যকরী।
তবে ইউরোপিয়ান কর্তৃপক্ষ অনুমোদন দিলেও এই ওষুধ এখনই সহজলভ্য হচ্ছে না। এর আগে বৃটেনের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) কর্তৃপক্ষ বলেছিল, এই ওষুধ যুগান্তকারী এবং ক্যানসার চিকিৎসায় ‘ব্রেকথ্রু’। রোগীদের জন্য এই ওষুধ সহজলভ্য করার কাজ চলছে। এনএইচএস-এর প্রধান নির্বাহী সিমন স্টিভেন্স বলেন, ‘একটি ওষুধের মাধ্যমেই নানা ধরনের ক্যানসারের চিকিৎসা করা গেলে রোগীদের জন্য, বিশেষ করে শিশুদের জন্য, এর সম্ভাব্য সুবিধা অনেক।’ যুক্তরাজ্যের ক্যানসার রিসার্চ-এর প্রধান অধ্যাপক চার্লস সোয়ানটন বলেন, এই নতুন ওষুধ দারুণ জিনিস। এই ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেয়ার-এর ডাক্তার ব্রেন্ডন গ্রে বলেন, ইউরোপে এটিই প্রথম টিউমার-রোধী ওষুধ। ল্যারোট্রেসটিনিবকে সত্যিকার অর্থেই ক্যানসার চিকিৎসায় প্রকৃত পরিবর্তন বলা যেতে পারে।

দৈনিক বরিশাল ২৪

ক্যানসার-রোধী ওষুধের অনুমোদন

সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০১৯ ১:০৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী