আবরার হত্যার বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোর মিছিল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আবরার হত্যার বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোর মিছিল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১১, ২০১৯ ১২:৩৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

আবরার হত্যার বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোর মিছিল

৬২

মো:তরিকুল ইসলাম, বিশ্ববিদ্যায় প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবরার হত্যার দ্রুত বিচারের দাবিতে মোমবাতি মিছিল। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বুয়েট)এর তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল(ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারের প্রতি শ্রদ্ধা নিবেদন ও হত্যার দ্রুত বিচারের দাবীতে মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচ তলায় এ আয়োজন করা হয়। এসময় গত ৬ অক্টোবর দিবাগত রাতে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনাকে অত্যন্ত বর্বরোচিত ও পাশবিক হিসেবে আখ্যা দিয়ে শোক প্রকাশ করে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলীম সালেহীর সঞ্চালনায় মোমবাতি প্রজ্জলন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণিত বিভাগের মহিউদ্দিন সিফাত, মার্কেটিং বিভাগের লোকমান হোসেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের আলিসা মুনতাজ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শাওনুর রহমান শাওন এবং অর্থনীতি বিভাগের জি এম ইকবাল মাহমুদ।

সভায় বক্তব্যকালে মহিউদ্দিন সিফাত বলেন, ” নিরপরাধ ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যা একটি সভ্য দেশে কোনোভাবেই কাম্য নয়। আমরা এমন হত্যাকান্ডের তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করেছে এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

দৈনিক বরিশাল ২৪

আবরার হত্যার বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোর মিছিল

শুক্রবার, অক্টোবর ১১, ২০১৯ ১২:৩৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্