মাত্র ৪ সেকেন্ডেই হবে চালকদের মাদক পরীক্ষা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মাত্র ৪ সেকেন্ডেই হবে চালকদের মাদক পরীক্ষা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৫, ২০১৯ ১:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

মাত্র ৪ সেকেন্ডেই হবে চালকদের মাদক পরীক্ষা

৬৬

অনলাইন নিউজ:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে ‘অ্যালকোহল ডিটেক্টর’ দিয়ে গাড়িচালকরা মাদক গ্রহণ করেছেন কি না তা পরীক্ষা করা শুরু করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় রবিবার সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ে ২৮ কিমি অংশে দুর্ঘটনা প্রতিরোধে প্রতিদিনই চালকরা মাদক গ্রহণ করেছে কি না তা ‘অ্যালকোহল ডিটেক্টর’ দিয়ে পরীক্ষা করা হবে। একই সঙ্গে স্পিড গান দিয়ে গাড়ির গতি পরিমাপ, আরএফআইডি মেশিন দিয়ে চলন্ত গাড়ি না থামিয়েই ওই গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কি না তা যাচাই করা হবে। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ও প্রশিক্ষণপ্রাপ্ত একজনকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল সরকার জানান, পরিবহন খাতে শৃঙ্খলা, দুর্ঘটনা রোধ ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানের নির্দেশনা অনুযায়ী এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।

অ্যালকোহল ডিটেক্টর দিয়ে মাত্র ৪ সেকেন্ডেই একজন চালক অ্যালকোহল গ্রহণ করেছেন কি না জানা যাবে। পরীক্ষায় যদি প্রমাণ হয় চালক মাদক গ্রহণ করেছেন তাকে আর গাড়ি চালাতে দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বরিশাল ২৪

মাত্র ৪ সেকেন্ডেই হবে চালকদের মাদক পরীক্ষা

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯ ১:০৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’