বেনাপোলে ফেনসিডিলসহ নারী আটক
বেনাপোল প্রতিনিধি:বেনাপোল সীমান্ত থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ খালেদা আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি ।
আজ মঙ্গলবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন মহিশাডাংগা বারপোতা থেকে তাকে আটক করা হয়।আটক খালেদা পিরোজপুর জেলার পশ্চিম শিকারপুর গ্রামের শহিদের স্ত্রী।
২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।












