শিশুদের জন্য ক্ষতিকর ইনস্ট্যান্ট নুডলস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শিশুদের জন্য ক্ষতিকর ইনস্ট্যান্ট নুডলস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৮, ২০১৯ ৯:১১ অপরাহ্ণ
A- A A+ Print

শিশুদের জন্য ক্ষতিকর ইনস্ট্যান্ট নুডলস

৬১

অনলাইন নিউজ:ইউনিসেফের এক প্রতিবেদনে ওঠে আসে জনপ্রিয় খাদ্য ‘ইনস্ট্যান্ট নুডলস’বাচ্চাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

সময় বাঁচানো এবং তাৎক্ষণিকভাবে ক্ষুধা নিবারণে এটি জনপ্রিয় হলেও স্বল্প পরিমাণে পুষ্টি উপাদান থাকায় তা বাচ্চাদের অপুষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইউনিসেফের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আর এ প্রতিবেদনের এসব তথ্যে উদ্বিগ্ন বাংলাদেশের অভিভাবকরাও।

প্রতিবেদনে বলা হয়, এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অর্থনীতির দিক দিয়ে যেভাবে উন্নতি করছে তাদের মধ্যে চাকরিজীবী বাবা-মার সংখ্যাও বাড়ছে। তারা তাদের ছেলে মেয়েদের সচেতনতার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না।

ফলে এই তিনটি দেশে ৪০ শতাংশের মতো বাচ্চাকে খাবারের জন্য ‘ইনস্ট্যান্ট নুডলস’ দিচ্ছে মা। যা বাচ্চাদের খাদ্য ঘাটতি তো পূরণ করছেই না বরং স্বাস্থ্যের জন্য ক্ষতি হচ্ছে। ৪০ শতাংশের মধ্যে বেশিরভাগ শিশুর বয়স ৫ বছর এবং বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ শিশুকে এই নুডলস খাওয়ানো হয়।

প্রতিবেদনে বাংলাদেশের কথা উল্লেখ না থাকলেও ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো বাংলাদেশেও  কর্মজীবী মায়েদের সংখ্যা বাড়ার কারণে ইন্সট্যান্ট নুডলস জনিপ্রিয় হয়ে উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক শিক্ষিকা ফজিলাতুন্নাহার শাম্মি বলেন, আমার দুই সন্তানের মধ্যে বড় জনকে ছোট থেকে ইন্সট্যান্ট নুডলস খাওয়াতাম।

এখন ৯ বছর বয়সে সে কিছুই খেতে চায়না এবং অনেক স্থূলকায় হয়ে গেছে। তাই দ্বিতীয় সন্তানকে ইন্সট্যান্ট নুডলস খাওয়ানো থেকে বিরত থেকেছি।

প্রতিবেদনে স্বাস্থ্য বিশেষজ্ঞেরা বলেন, ইনস্ট্যান্ট নুডলসের প্রধান উপাদানগুলো হলো আটা-ময়দা, পাম তেল ও লবণ। এছাড়া এতে স্বাদের জন্য দেওয়া হয় লবণ, মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি বা ই৬২১), সিজনিং ও চিনি।

এখানে কোনো পুষ্টি উপাদান, প্রোটিন এমনকি অন্য কোনো ভিটামিন থাকেই না। এ উপাদান দেহের হরমোনের ভারসাম্যে ব্যাঘাত ঘটায় এবং মস্তিষ্কে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

অনেক ইনস্ট্যান্ট নুডলসে এমএসজি না থাকলেও তাতে থাকে ই৬৩১ নামে আরেকটি উপাদান। এটিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া থাকতে পারে ই৬২৭ নামে ভিন্ন উপাদানও।

ইনস্ট্যান্ট নুডলসে ব্যবহৃত আরও কিছু উপাদান রয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে ব্যবহৃত সাইট্রিক এসিড বড়দের ক্ষতি না করলেও তা শিশুর উপযোগী নয়। এ উপাদানগুলো শিশুর শরীরের ক্ষতি করে এবং এতে স্থূলতাও সৃষ্টি হতে পারে।

ইউনিসেফের মতে, এই ধরনের খাবারের জন্য আয়রণ ঘাটতির পাশাপাশি গর্ভবতী মার বাচ্চা জন্মদানের সময় অনেক ধরণের ঝুঁকি থেকে যায়। ইউনিসেফ এশিয়া নিউট্রিনিস্ট বিশেষজ্ঞ বলেন, আমাদের আধুনিক জীবন যাত্রায় খুব সহজ এবং ঝটপট তৈরি করা উপাদান এই নুডলস।

এমনকি এটা দামেও তুলনামূলক কম। কিন্তু এখানে প্রোটিন এবং আয়রণের পরিমাণ নেই বললেই চলে, যা স্বাস্থ্য ঝুঁকির অন্তরায়। বিষয়টি বেশ উদ্বেগের বলে আমাদের মনে হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সারাবিশ্বে ১৫ কোটি শিশু এখন অপুষ্টিতে ভুগছে। এরা ভবিষ্যতে নানাবিধ সমস্যায় ভুগে থাকে, অনেকের মৃত্যুও হয়। বাংলাদেশেও শিশুদের অপুষ্টির বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখা হয়।

এছাড়া বাড়ন্ত শিশুদের বয়স উপযোগী পুষ্টিকর খাবার খাওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ রয়েছে। মায়ের দুধের পাশাপাশি বাড়ন্ত শিশুদের পরিপূরক খাবার হিসেবে ‘ইনস্ট্যান্ট নুডলস’ একটি বড় জায়গা দখল করে আছে।

দৈনিক বরিশাল ২৪

শিশুদের জন্য ক্ষতিকর ইনস্ট্যান্ট নুডলস

শুক্রবার, অক্টোবর ১৮, ২০১৯ ৯:১১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’