নবীগঞ্জ থানায় ওসির যোগদান
ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ: শুক্রবার সন্ধ্যায় থানার বিদায়ী ওসি মোহাম্মদ ইকবাল হোসেনকে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি মোঃ আজিজুর রহমান এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ থানা অফিসার ফোর্স এর আয়োজনে থানা প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।
এ সময় বিদায়ী ওসি মোহাম্মদ ইকবাল হোসেন নবাগত ওসি মোঃ আজিজুর রহমান এর হাতে দায়ীত্ব হস্তানস্তর করেন।
উক্ত অনুষ্ঠানে থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এস আই শামসুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ওসি (অপারেশন) নুরুল ইসলাম ভূইয়া।
এ ছাড়াও থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, নবাগত ওসি মোঃ আজিজুর রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।
তিনি ইতিপূর্বে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় দায়ীত্ব পালন করেছেন।সর্বশেষ তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে ছিলেন। দায়ীত্ব পালনে ওসি সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।












